বিয়ে ও মা হওয়ার খবর একসঙ্গে দিলেন পরীমণি

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৬:৩৬ পিএম

একইসাথে দেশবাসীকে নিজের বিয়ে ও মা হওয়ার খবর জানালেন বাংলা চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। 

পরী জানিয়েছেন, তার অনাগত সন্তানের বাবা চিত্রনায়ক শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। 

সোমবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পরী নিজেই। 

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে। মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি, মনে হচ্ছিল, আমি যেন উড়ছিলাম।’ 

তিনি আরও বলেন, ‘কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।’ 

বিয়ের ব্যাপারে পরীমনি জানান, পরিচালক গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’-এর সেটে তিনি ও রাজ প্রেমে পড়েন। গত অক্টোবরে তাদের প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায়। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছেন তারা। 

সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। নিজেদের একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’

পরী আরও বলেন, ‘ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’  


একাত্তর/এসজে
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আবারও আলোচনায় উঠে আসা চিত্রনায়িকা পরীমণি এবার সেই গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। 
নিজের সন্তানের জন্য ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই উল্লেখ করে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে।
ওটিটি প্লাটফর্ম হইচইতে সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির প্রথম ওয়েব সিরিজ- রঙিলা কিতাব। এরিই মধ্যে সিরিজটি দর্শক প্রিয়তা পেয়েছে, পরীমনিকে দেখা গেছে একেবারে ভিন্নরূপে।...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর