লবিস্ট নিয়োগের আরও তথ্য জানালেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০১:২১ পিএম

বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ ১৮টি কমিটির কাছে সরকারের বিরুদ্ধে বিএনপি নালিশ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন। এছাড়াও বিএনপি ও জামাত আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে জানান তিনি। 

আগের ঘোষণা অনুযায়ী  বুধবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফার্মগুলোর চিঠিতে বাংলাদেশের মানুষের জন্য করা বিদেশী সাহায্য বন্ধ করার দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। 

তিনি জানান, এসব ফার্মের বিরুদ্ধে লাখ লাখ ডলার খরচ করা হয়েছে। এসব টাকার উৎস তা বের করার দাবি জানান তিনি। 

লবিস্ট নিয়োগ করা অবৈধ নয়, তবে কি উদ্দেশ্যে সেটি করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মঙ্গলের জন্য জনসংযোগ  প্রতিষ্ঠান নিয়োগ করেছে। অন্যদিকে বিএনপি মানুষের ক্ষতি করতে এবং উন্নয়ন বন্ধ করতে লাখ লাখ ডলার খরচ করেছে। 

আরও পড়ুন: দেখি সিআইডি আমাকে অ্যারেস্ট করে কিনা: ড. জাফর ইকবাল

মন্ত্রী আরও জানান, সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারকে অপহরণ করতে এফবিআই সদস্যকে ঘুষ দিয়েছিলেন বিএনপির এক নেতা। তারেক ও কোকোর বিষয়ে কোনো সন্ত্রাসী অভিযোগ থাকলে সেটিও মুছে ফেলতে বলা হয়েছে। আমেরিকাই এসব তদন্ত করে বের করেছে বলে জানান তিনি। 

তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিলো। সেটি বন্ধ করতেই সরকার জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগ করে বলে জানান তিনি। 

মতবিরোধ থাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করতেই পারে, কিন্তু দেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার, এই প্রশ্নও রাখেন পররাষ্ট্র মন্ত্রী।  

এছাড়াও র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন তিনি। 


একাত্তর/এসজে
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর