ছায়াপথে নতুন অজানা বস্তুর সন্ধান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০২:০৬ পিএম

পৃথিবীর সৌরজগতের অন্তর্গত নক্ষত্রপুঞ্জ মিল্কিওয়ে গ্যালাক্সি বা ছায়াপথে একটি অজানা ঘূর্ণায়মান বস্তুর সন্ধান পেয়েছেন বলে দাবি করছেন অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানীরা। 

বস্তুটি প্রথম আবিস্কার করেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র টাইরন ডোহার্টি। বস্তুটি প্রতি ১৮ মিনিট অন্তর পুরো এক মিনিট ধরে বিপুল পরিমাণ বেতার তরঙ্গ বিকিরণ করে বলে পর্যবেক্ষণ করা গেছে। 

টাইরন ডোহার্টি ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমি রিসার্চ-এর একটি গবেষণা দলের অংশ। তারা পশ্চিম অস্ট্রেলিয়ার মার্চিসন ওয়াইডফিল্ড অ্যারে নামক স্থানে মহাকাশ পর্যবেক্ষণ করছিলেন। 

গবেষণা দলের প্রধান ড. নাতাশা হার্লি বলেন, মহাজাগতিক বস্তুটি কিছুক্ষণ পরপর অদৃশ্য হয়ে আবার এক মিনিটের জন্য দেখা দিচ্ছিল। মহাবিশ্বে কোনকিছুর এমন আচরণের তথ্য এখন পর্যন্ত জানা নেই। 

আরও পড়ুন: ইউক্রেনকে ন্যাটোর বাহিরে রাখতে চায় না যুক্তরাষ্ট্র

শক্তি বিকিরণ করে এমন মহাজাগতিক বস্তুর সন্ধান প্রায়ই পেয়ে থাকেন বিজ্ঞানীরা। তবে কোনোকিছুর পুরো এক মিনিট ধরে শক্তি বিকিরণ করার ঘটনা বিরল।  

তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর বিজ্ঞানীরা জানতে পারেন, বস্তুটি পৃথিবী থেকে প্রায় চার হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি অত্যন্ত উজ্জ্বল এবং এর একটি অতি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। 

বস্তুটি একটি নিউট্রন নক্ষত্র বা শ্বেত বামন নক্ষত্র হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। নক্ষত্রের ধ্বংসাবশেষকে নিউট্রন বা শ্বেত বামন বলা হয়। 


একাত্তর/এসজে
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসের বেশি সময় ধরে মহাকাশের দুই নভোচারী সুনীতি উইলিয়ামস ও বুচ উইলমোর আটকে থাকার ঘটনায় নতুন করে...
অবশেষে ঘরে ফিরছেন মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরে। কথা ছিলো মাত্র আট দিন থাকবেন মহাকাশ স্টেশনে, কিন্তু এক দুর্ঘটনার কারণে ফিরছেন ৯ মাস পর। তাদের আনতে মহাকাশে গেছে ইলন...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর