অ্যাম্বুলেন্সে শিশু মৃত্যুর ঘটনায় দুইজন গ্রেপ্তার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৭ পিএম

সাভারের আশুলিয়ার চালকের রেষারেষিতে অ্যাম্বুলেন্সে ছটফট করে মারা যায় ভেতরে থাকা ৯ বছরের ক্যান্সার আক্রান্ত শিশু আফসানা। এ ঘটনার সময় ভুক্তভোগী শিশুর পরিবার বারবার অনুরোধ করেও মারমুখী অভিযুক্ত হায়েস গাড়ির চালককে থামাতে পারেননি। 

এ ঘটনায় আশুলিয়া থানায় শিশুটির বাবা আলম মিয়া বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর ঘটনায় জড়িত দুই চালককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ তথ্য নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক সামিউল ইসলাম। এর আগে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িচালক ইমরান হোসেন ও হানিফ খানকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান (৪০)। তিনি আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট-এ-কারের প্রাইভেটকারের চালক।

আরেকজন টাঙ্গাইলের ভুয়াপুরের খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মণ্ডলের ছেলে মো. ইমরান (২৫)। তিনি পেশায় গাড়িচালক। তাকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: চাবি আটকে রাখায় অ্যাম্বুলেন্সেই প্রাণ হারালো শিশু

এ মামলার প্রধান আসামি হলেন, মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম। মামলার স্বার্থে বাকি আসামিদের পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, নিহত আফসানার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম বলেন, ঘটনায় জড়িত সবার পরিচয় সনাক্ত হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্ত দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশু আফসানাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক হয়ে গ্রামের বাড়ি গাইবান্ধার উদ্দেশ্যে ফিরছিলো মহাখালীর ক্যান্সার হাসপাতাল থেকে।

পথিমধ্যে ওভারটেকিংয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার বাইপাইলে পৌঁছালে চলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্সটিকে পিছনে থাকা একটি মাইক্রোবাস সামনে এসে গতিরোধ করে। 

মাইক্রোবাসের চালক নজরুল নেমে অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীকে মারধর শুরু করে। পরে আরো কয়েকজন সহযোগীকে ডেকে আনে নজরুল ইসলাম। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সের চাবিটিও ছিনিয়ে নেয় সে। এসময় এম্বুলেন্সেই ছটফট করতে করতে বাবার কোলে মারা যায় শিশু আফসানা।


একাত্তর/এসজে

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর