অটোয়ার পুলিশ প্রধানের পদত্যাগ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৮ পিএম

টিকাবিরোধী আন্দোলন ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন অটোয়ার পুলিশ প্রধান পিটার স্লোলি। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বৈঠকে তার পদত্যাগের সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয় অটোয়ার পুলিশ সার্ভিস বোর্ড।

এক টুইটবার্তায় দেয়া বিবৃতিতে স্লোলি আত্মপক্ষ সমর্থন করে বলেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে পদত্যাগ করছেন তিনি। 

অটোয়ায় ট্রাকচালকদের ১৯ দিন ধরে চলা টিকাবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণ করতে স্লোলি ব্যর্থ হয়েছেন এমন দাবি করে তার সমালোচনা করেছেন অনেকেই। 

আরও পড়ুন: ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

টরন্টো পুলিশের হয়ে তিন দশকেরও বেশি সময় কাজ করার পর ২০১৯ সালে অটোয়ার পুলিশ প্রধানের দায়িত্ব গ্রহণ করেন পিটার স্লোলি। 

উল্লেখ্য, কানাডায় করোনা টিকা নেয়া বাধ্যতামূলক করার পর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদে নামে সেই দেশের ট্রাকচালকেরা।

ট্রাকচালকদের নজিরবিহীন এই আন্দোলন ঠেকাতে সোমবার জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 


একাত্তর/এসজে

নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর