ব্রাজিলে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৮৬

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৭ পিএম

ব্রাজিলের পর্যটন নগরী পেট্রোপলিসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনও নিখোঁজ রয়েছেন ৬৯ জন।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানাচ্ছে, ১৫ ফেব্রুয়ারি আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ৩৩ শিশু রয়েছে।

পেট্রোপলিসের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা তাদের নিখোঁজ আত্মীয়দের সন্ধানে খনন চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত গৃহহীন হয়ে পড়া সাড়ে আটশ' জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদেরকে জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

দেশটির রিও ডি জেনেরিওর উত্তরাঞ্চলীয় পার্বত্য শহর পেট্রাপোলিস গত কয়েক দিন ধরেই ছিল টানা বৃষ্টির কবলে পড়েছে। এর ফলেই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে ওই অঞ্চলে। 

রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেছেন, ১৯৩২ সালের পর থেকে পেট্রোপোলিসে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে এবার।

ব্রাজিল সরকারের বরাতে ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ২৪ জানায়, গত তিন মাসে প্রধানত দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্য সাও পাওলো এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়া, সেইসাথে পেট্রোপলিস এবং এস্পিরিটো সান্তোতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে কমপক্ষে ২১৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বি‌য়ে থেকে ফেরার পথে প্রাই‌ভেটকার পুকুরে পড়ে পাঁচজন নিহত

গত কয়েক মাসে ব্রাজিলে এ ধরনের ভারী বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এসবের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রায় প্রায় এ ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাদের। রাষ্ট্রগুলোর এখনই পরিবেশ নিয়ে চিন্তাভাবনা শুরু করা উচিত। 


একাত্তর/আরবিএস 

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর