ইউক্রেন সংকট নিয়ে পুতিন-জিনপিং ফোনালাপ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬ পিএম

চলমান ইউক্রেন সংকট সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। 

ফোনালাপে চীনা প্রেসিডেন্ট শি বলেন, পূর্ব ইউক্রেনের পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দিকে এগোচ্ছে; আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেন সমস্যার সমাধানে চীনের সমর্থন রয়েছে। 

শি আরও বলেন, এ সময় ঠান্ডা যুদ্ধের মানসিকতা ত্যাগ করা গুরুত্বপূর্ণ কাজ। সমস্ত দেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া, সম্মান করা এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করা জরুরি।

চীনা মিডিয়া রিডআউট অনুসারে, ফোনালাপে এই 'বিশেষ সামরিক অভিযান' শুরু করার কারণগুলো তুলে ধরেন পুতিন। তিনি শি'কে বলেন, ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র 'রাশিয়ার যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করেছে'।

পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনের সাথে 'উচ্চ পর্যায়ের' আলোচনা করতে প্রস্তুত।

আরও পড়ুন: রাশিয়ার তিন ব্যাংকের ওপর জাপানের নিষেধাজ্ঞা

এদিকে চলমান সংকট আরও জটিল হওয়ায় কিছুটা চাপে রয়েছে চীন। একদিকে ইউরোপের দেশগুলোর সাথে চীনের অর্থনৈতিক স্বার্থ, অন্যদিকে চীনের ঘনিষ্ঠ মিত্ররাষ্ট্র রাশিয়ার সাথে তার সম্পর্ক। দুইদিকেই ভারসাম্য বজায় রাখতে বাধ্য হচ্ছেন শি জিনপিং।

চীন বলছে, তারা একটি সাধারণ, ব্যাপকভাবে সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তা ধারণার পক্ষে। একইসঙ্গে জাতিসংঘের সাথে আন্তর্জাতিক ব্যবস্থাকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক।

এর আগে প্রায় এক মাসের উত্তেজনা শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবারে সকালে টেলিভিশনে প্রচারিত হওয়া এক ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান এবং যেকোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ি থাকবে বলে সতর্কও করেন তিনি। 


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর