পুতিনের প্রস্তাব মেনে আলোচনা করতে প্রস্তুত জেলেনস্কি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৬ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি এবং যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) জেলেনস্কির প্রেস সচিব সের্গেই নিকিফোরভের বরাতে এ কথা জানিয়েছে রুশ সংবাদমাধ্যম টাস। 

সের্গেই নিকিফোরভ তার ফেসবুক একাউন্টে লিখেছেন, আমাদের এই অভিযোগ এড়াতে হবে যে আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি। ইউক্রেন সব সময়ই শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে এবং ছিল। এটি আমাদের স্থায়ী অবস্থান। আমরা রাশিয়ার প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।

নিকিফোরভ উল্লেখ করেন, আলোচনার জন্য স্থান ও সময় নির্ধারণ নিয়ে কথাবার্তা চলছে। যতো তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, ততো বেশি স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকবে।

রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য পুতিন একটি প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন: পুতিন ও ল্যাভরভের বিরুদ্ধে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা

তিনি বলেন, এই আলোচনার প্রাথমিক উদ্যোগ হিসাবে বেলারুশের রাজধানীতে বৈঠকের পরামর্শ দেওয়া হয়, তবে ইউক্রেনীয় পক্ষ আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ওয়ারশ’র প্রস্তাব দেয় এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে কবে নাগাদ এ আলোচনা শুরু হবে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি প্রতিবেশী দেশদুটি।  

এর আগে প্রায় এক মাসের উত্তেজনা শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দেন। বৃহস্পতিবারে সকালে টেলিভিশনে প্রচারিত হওয়া এক ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান এবং যেকোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ি থাকবে বলে সতর্কও করেন তিনি। পুতিন জোর দিয়ে বলেন, মস্কোর কিয়েভ দখলের কোনো পরিকল্পনা নেই।

যদিও শুক্রবার (২৫ ফেব্রুরারি) ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির নেতৃত্ব থাকা সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সরকারি দলের নেতাদের 'সন্ত্রাসী' এবং 'মাদকাসক্ত ও নব্য-নাৎসিদের একটি দল' হিসাবে বর্ণনা করেছেন।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর