কিয়েভ উড়িয়ে দেয়ার হুমকি, চারদিক থেকে এগুচ্ছে রাশিয়া

আপডেট : ০১ মার্চ ২০২২, ১০:৩৬ পিএম

অত্যন্ত উঁচু মান এবং নিখুঁত হামলা চালিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সব ভবন উড়িয়ে দেয়া হুমকি দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে কিয়েভের বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শও এসেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে। 

কিছুক্ষণ আগেই বিবিসি জানিয়েছে, রাজধানী কিয়েভে কেন্দ্রীয় টেলিভিশন টাওয়ার কাছে বড় ধরনের এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে টাওয়ার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা নিশ্চিত না হওয়া গেলেও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অন্যদিকে, ক্রমশই কিয়েভের দিকে এগিয়ে আসছে রাশিয়ার বিশাল এক সামরিক বহর। উপগ্রহ চিত্র বলছে বহরটি কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেছে। পাশাপাশি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এতে জ্বলছে খারকিভের কেন্দ্রস্থল।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টের  এক অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিলে তাকে স্বাগত জানান মহাদেশটির নেতারা। এ সময় জেলেনস্কি দ্রুত ইউক্রেনকে ইইউ’তে নিতে আবারো আহবান জানান। 

image


মঙ্গলবার রাতে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানিয়ে জেলেনস্কি বলেন, প্রমাণ করুন সঙ্কটের ওই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন। এর আগে সকালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে আবেদনে সই করেন জেলেনস্কি। 

এই পরিস্থিতিতে ইউক্রেইনের সামরিক বাহিনীর দিক থেকে রুশ সেনবাহিনী ধারণার চেয়েও শক্ত প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন। রুশদের বেশ কিছু স্থাপনা ও শহর দখলের চেষ্টাকে প্রতিহত করার দাবিও করেছে ইউক্রেনের সেনারা। 

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার বলেছেন, রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেইন অভিযানের জন্য বরাদ্দ তার মোট যুদ্ধশক্তির দুই-তৃতীয়াংশকে ব্যবহার করেছে; আক্রমণের তীব্রতা বাড়াতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রস্তুত রেখেছে।

image


মঙ্গলবার যুদ্ধের ষষ্ঠ দিনে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলোতে রুশ হামলা প্রবল হয়েছে। আকাশ থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণের পাশাপাশি রুশ আর্মাড ডিভিশনগুলোর কয়েক হাজার ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি নতুন করে ঢুকে পড়েছে ইউক্রেনে।

৪০ মাইল দীর্ঘ রাশিয়ার সামরিক কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিয়ে এগিয়ে আসার খবর আগেই জানিয়েছিল পশ্চিমা গণমাধ্যম। এই বিশাল সামরিক বহর এগিয়ে আসার পথে আরও বেশি শক্তি সঞ্চয় করে ৬৪ কিলোমিটার দীর্ঘ হয়েছে।

image


মঙ্গলবার বিকেলের দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি বলেছে, রাজধানী কিয়েভে নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

রুশ বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।

image


অন্যদিকে মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কেন্দ্রস্থল ফ্রিডম চত্বরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর অন্তত ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে।

ফ্রিডম স্কয়ারে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করছে, এমন একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রে পুড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তূপ পড়ে আছে। 

রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনকে চারদিক থেকে ঘিরে ধরে ক্রমশ আরো ভেতরে এগোচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। রাজধানী কিয়েভের সীমানা পেরুচ্ছে রুশ সেনা। অন্য দিকে ইতিমধ্যে দখল হয়ে গেছে চেরনোবিল পারমানবিক কেন্দ্র। ইউক্রেনের খারসন দিয়েও ঢুকে পড়েছে রুশ সেনাদল।

image


রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্কতা হিসেবে বেজে উঠেছে সাইরেন। এদিকে ইউক্রেনে রুশ প্লেনের জন্য ‘নো ফ্লাই জোন’ তৈরির কথা বিবেচনা করতে পশ্চিমাদের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এই প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিনেও এই প্রতিবেদন পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছিলো। খারকিভে পঞ্চমদিনে রাশিয়ার রকেট হামলায় মারা গেছে অন্তত ১১ জন সাধারণ নাগরিক। এই নিয়ে রুশ হামলায় ১৪ শিশুসহ মারা গেছে ৩৫২ জন । 

image


খারসন শহরেও হামলা শুরু করেছে রুশ সেনারা। খারসনের আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, রুশ বাহিনী শহরটি ঘিরে ফেলেছে। তবে এখনও দখল করতে পারেনি।এদিকে  উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরেও গোলাগুলির খবর পাওয়া গেছে। 

ইউক্রেনে বিভিন্ন দিক থেকে আক্রমণ করেছে রাশিয়া। তবে ইউক্রেন সেনাদের শক্ত প্রতিরোধের কারণে মুখে পড়েছে পুতিন বাহিনী। রাজধানী কিয়েভ, খারকিভ এবং চেরনিহিভ শহরের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতেই রয়েছে। 

image


ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের জন্য তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ৯০ মিনিটের ফোনালাপে পুতিন জানান, কেবল নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নিলেই ইউক্রেন সংকটের সমাধান সম্ভব।


ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের...
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক শিশুর মৃত্যুর কারণ হিসেবে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেনের তীব্র স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং নার্স ও চিকিৎসকদের চরম...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর