১২ দিনে মারিউপোলে দেড় হাজার প্রাণহানি: কুলেবা

আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:০৫ পিএম

শনিবার সকাল থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর মারিউপোল ও এর চারপাশের অঞ্চল থেকে তুমুল লড়াইয়ের খবর আসতে শুরু করেছে। বাড়ছে হতাহতের সংখ্যা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা শুক্রবার এক টুইট বার্তায় জানান, গত ১২ দিনে মারিউপোল শহরে রুশ সামরিক বাহিনীর বোমাবর্ষণে এখন পর্যন্ত এক হাজার পাঁচশ ৮২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দিমিত্র কুলেবা মারিউপোলের পরিস্থিতিকে "বিশ্বের নিকৃষ্টতম মানবিক বিপর্যয়" বলে বর্ণনা করেছেন।

নিরস্ত্র জনতার উপর হামলার পাশাপাশি মানবিক সহায়তা প্রেরণে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য পুতিন ও রুশ বাহিনীর নিন্দা জানিয়ে তিনি বলেন যে, ইউক্রেন এখন 'রুশ বাহিনীর যুদ্ধাপরাধ বন্ধের জন্য বিমানের প্রয়োজন রয়েছে।' 

এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রাশিয়ান বাহিনী দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের একটি মসজিদে গোলাবর্ষণ করেছে। যেখানে ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু আশ্রয় নিয়েছিলো। তবে ওই মসজিদ এলাকায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।  

আরও পড়ুন: ১৫ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

শনিবার (১২ মার্চ) জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে বেসামরিক এলাকাগুলোকে টার্গেট করার কথা অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে পুতিন প্রশাসন।  

সবশেষ জানা গেছে, রাশিয়ার সেনাবাহিনী যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে, একই সময়ে বড় ধরনের প্রতিরোধ লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন নগরীর সাধারণ বাসিন্দারা। কিয়েভ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই আছে রুশ সেনারা। শহরের চতুর্দিক থেকে তারা অগ্রসর হচ্ছে। এই অবস্থায় তুমুল যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বেসামরিক যোদ্ধারা।   


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর