অনুমতি বাতিলের পরও ঢাকায় সানি লিওন

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১:৫৯ এএম

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমতি বাতিলের পরও ঢাকায় পৌঁছে গেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। 

শনিবার (১২ মার্চ) বিকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওন। সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।

ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বাংলাদেশের সঙ্গীত প্রযোজক ও সুরকার কৌশিক হোসেন তাপসের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই নাকি ঢাকায় পা রেখেছেন বলিউড অভিনেত্রী। তিনিই সানি এবং তার স্বামী ড্যানিয়েলকে অভ্যর্থনা জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ডিউটি অফিসার মো. খায়রুল জানান, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। 

তিনি আমেরিকার নাগরিক হিসেবে বাংলাদেশে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল। সব কাগজপত্র ঠিক থাকায় এ অভিনেত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের। প্রস্তুতিও অনেকটা সম্পন্ন হয়েছিল। 

কিন্তু শেষ সময়ে এসে অনুমতি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ পরে জানান, সানি লিওন তার নামটি ব্যবহার না করে অন্য নামে ও মার্কিন নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেন। পরিচয় গোপন করার কারণেই তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে সেবারও বাংলাদেশের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাকে।


একাত্তর/এসজে

তিন বছরের অপেক্ষার পর অবশেষে গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের বহুল আলোচিত চলচ্চিত্র ‘কেনেডি’। কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন নামী উৎসবে প্রশংসা কুড়ানোর পর...
এক সময়ের পর্ন সিনেমা জগতের তারকা সানি লিওনি অতীত ফেলে নিজেকে বলিউড অভিনেত্রী হিসেবে পরিচিত করেছেন।
বলিউড অভিনেতা, মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব অর্জুন রামপালকে এবার দেখা যাবে ঢাকায়। আগামীকাল ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন অর্জুন । এক ভিডিও...
শুধু পেশার কারণে নয়, বরং পেশাগত জীবনে নিজের সিদ্ধান্তের জন্য চর্চায় থাকেন বলিউডের অন্যতম অভিনেত্রী সানি লিওনি। পর্ন ছবিতে কাজ করা দিয়ে কর্মজীবন শুরু সানির। তারপর ২০১১ সালে  ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর