সানি লিওন নিজেই ফাঁস করলেন গোপন খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম

শুধু পেশার কারণে নয়, বরং পেশাগত জীবনে নিজের সিদ্ধান্তের জন্য চর্চায় থাকেন বলিউডের অন্যতম অভিনেত্রী সানি লিওনি। পর্ন ছবিতে কাজ করা দিয়ে কর্মজীবন শুরু সানির। তারপর ২০১১ সালে  ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের সৌজন্যে দর্শকের কাছে পরিচিতি বাড়ে তার। ‘বিগ বস’-এর মাধ্যমে পরিচিত হওয়ার পর বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার। ওটিটিতেও কাজ করেছেন সানি লিওন। 

তার এই পথচলা অনেকটা রূপকথার মতো শোনালেও বাস্তবটা একেবারেই উল্টো। পর্ন ছবির জগৎ থেকে বলিউডের মতো দুনিয়ায় সানির উত্তরণ ভালো চোখে দেখেননি অনেকেই। তার ফল ভুগতে হয়েছিল সানি লিওনিকে। বলিউডে নিজের কর্মজীবন শুরু করার আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি।

ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার সানি লিওনের। তাকে নিয়ে বিতর্ক-সমালোচনার শেষ নেই। তবে এ সবকে কোণঠাসা করে স্বামীর হাত ধরে তিনি সুখী গৃহকোণ সামলাচ্ছেন। তিন সন্তান নিয়ে ভালোই আছেন সানি। 

কিন্তু ড্যানিয়েলের আগেও তার বিয়ে ঠিক হয়েছিল অন্য জনের সঙ্গে। সেখানে প্রতারিত হওয়ায় বাগদান সম্পন্ন হওয়া সত্ত্বেও বিয়ে ভেঙে দেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের গোপন সেই খবর ফাঁস করেছেন সানি নিজেই। জানিয়েছেন, বিয়ের মাত্র দুই মাস আগেই হবু স্বামীর দ্বারা প্রতারিত হয়েছিলেন তিনি। যে কারণে ভেঙে গিয়েছিল তার বিয়ে।

সানি জানান, ড্যানিয়েলের সঙ্গে বিয়ে হওয়ার আগে আরও একজনের সঙ্গে বাগদান হয়েছিল। তাদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু সেই সময় অভিনেত্রীর মনে হচ্ছিল, কিছু একটা ঠিক নেই।

অভিনেত্রী বলেন, যার সঙ্গে আমার বাগদান হয়েছিল তাকে বিয়ের আগে আমি জিজ্ঞেস করি, সে আমাকে ভালোবাসে কিনা। কিন্তু সে সরাসরিই জানিয়ে দেয়, আমাকে ভালোবাসে না। এর পরেই আমি জানতে পারি, আমার সঙ্গে এতদিন প্রতারণা হচ্ছিলো। আমার হবু স্বামীই প্রতারিত করছিল।

সানি আরও বলেন, এটা আমাদের বিয়ের দুই মাস আগে ঘটেছিল। হাওয়াইয়ের একটি স্থানে আমাদের বিয়ে হওয়ার পরিকল্পনা ছিল। বিয়ের পোশাক, স্থান সবকিছু নির্ধারিত ছিল। সেই সময়ই প্রতারণার শিকার হতে হয় আমাকে। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ অনুভূতির একটি ছিল। 

একাত্তর/এনএন/এসি
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর