যুদ্ধে বড়জোর ১০ দিন টিকতে পারবে রাশিয়া!

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০:৩০ পিএম

রাশিয়া বড়জোর আর ১০ দিন ইউক্রেনে হামলা চালানো যাবে। এরপরেই পাততাড়ি গুটিয়ে দেশে ফিরে যেতে হবে। না হয় ইউক্রেন সেনাদের কাছে আত্মসমর্পণ করতে হবে।

প্রায় তিন সপ্তাহ ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে এমন এক আশার কথাই জানিয়েছেন আমেরিকার এক সাবেক সেনাপতি। তার মতে যুদ্ধে রুশদের হার সময়ের ব্যাপার মাত্র।

সোমবার (১৪ মার্চ) আমেরিকান টিভির অনুষ্ঠানে আমেরিকার ইউরোপ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস বলেন, রাশিয়ার হাতে রসদ দ্রুত ফুরিয়ে আসছে।

তিনি বলেন, সর্বোচ্চ সীমা থেকে আর মাত্র ১০ দিন দূরে আছে রাশিয়া। তারপর আর তাদের হাতে আর হামলা চালানোর জন্য না থাকবে অস্ত্র, না থাকবে সেনা।

আরও পড়ুন: প্রতিবাদকারী নারীর কর্মকাণ্ডকে ‘গুণ্ডামি’ বললো ক্রেমলিন

এই জেনারেল জানান, দু’দিন আগে ন্যাটোর প্রশিক্ষণ ঘাঁটি থেকে কিছু অস্ত্র হাতিয়ে নিতেই হামলা চালিয়েছিলো রাশিয়া। এতেই বোঝা যায়, তাদের অস্ত্রও ফুরিয়ে আসছে।

সম্প্রতি রাশিয়া চীনের কাছে সাহায্য চেয়েছে, সেই সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে হজেস বলেন, টাকা-পয়সার চেয়ে ক্রেমলিনের বেশি দরকার সামরিক সহায়তা।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর