ঢাকা নগর পরিবহনের রুটে চলছে অন্য কোম্পানির বাসও

আপডেট : ২২ মার্চ ২০২২, ১০:২২ পিএম

ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলছে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস। শিগগিরই এই রুটে আরও ২০টি বাস যুক্ত করার কথা জানালেন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস।

তবে যাত্রীরা বলছেন, এই রুটে অন্য কোম্পানির বাসগুলো বন্ধ না হলে, সড়কে শৃঙ্খলা এবং যাত্রী তোলার প্রতিযোগিতা থামবে না।

ঘাটারচর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা হয়ে কাঁচপুর পর্যন্ত চলছে ঢাকা নগর পরিবহনের বাসগুলো। শঙ্কর এলাকায়ও চলে এই রুটের বাসগুলোর যাত্রী ওঠা নামা।

বাস রুট রেশনালাইজেশানের মূল কথাই ছিল এক রুটে এক কোম্পানির বাস ছাড়া অন্য কোন বাস চলবে না।

অর্থাৎ ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শংকর ঝিগাতলা, শাহবাগ মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত চলবে না অন্য কোম্পানির কোন গাড়ি।

কিন্তু অন্য কোম্পানির গাড়িতো চলছেই তার ওপর ঢাকা নগর পরিবহনের কাউন্টারের সামনেই দাঁড়াচ্ছে অন্য কোম্পানির বাসগুলো।

ফলে যাত্রী তোলার প্রতিযোগিতা চলছে আগের মতোই। যাত্রীরা বলছেন, ঢাকা নগর পরিবহনের গাড়ির জন্য রোজই তাদের দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে।

আরও পড়ুন: আরো তিন রুটে ২২৫ বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’

যদিও মেয়রের দাবি এই রুটে ঢাকা নগর পরিবহনের গাড়ি ছাড়া যাত্রীরা অন্য কোন গাড়িতে উঠছেন না। এই রুটে অন্য কোম্পানির বাস বন্ধের ব্যাপারে কোন জবাব নেই মেয়রের কাছে।

গেলো ২৬ ডিসেম্বর ৫০টি গাড়ি নিয়ে চালু হয় ঢাকা নগর পরিবহনের এই পাইলট প্রকল্প। নতুন ২০টি গাড়ি যুক্ত হলে এই রুটে গাড়ির সংখ্যা দাঁড়াবে ৭০টি। 

কিন্তু অন্য কোম্পানির বাসগুলো বন্ধ করা না গেলে, শুধু গাড়ি বাড়িয়ে এর সুফল মিলবে না বলেই মনে করছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর