গুদামে টিসিবির বিপুল পরিমাণ পণ্য, আটক ডিলারসহ তিন

আপডেট : ২২ মার্চ ২০২২, ১০:২১ পিএম

চট্টগ্রামে টিসিবির দুই হাজার লিটার সয়াবিন তেল, পাঁচশ কেজি ডাল ও পাঁচশ কেজি চিনিসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।

বন্দরনগরীর সিমেন্ট ক্রসিং এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে উদ্ধার হয় এসব পণ্য। এ সময় পণ্য মজুদকারী টিসিবির ডিলারসহ তিন জনকে আটক করা হয়।

বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই এলাকায় মো. রাশেদের গুদামে মজুদ করে রাখা হয় তেল, ডাল, চিনিসহ টিসিবির বিভিন্ন পণ্য। এমন খবরেই ভিত্তিতেই অভিযান চালায় র‌্যাব।

মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাত থেকে সকাল দশটা পর্যন্ত টিসিবির ডিলার মোহাম্মদ রাশেদের গুদামে র‌্যাব সদস্যরা এ অভিযান চালানো হয়। আটক হয় ডিলারসহ তিনজনকে। উদ্ধার তেল, ডাল, চিনি।

র‌্যাব-৭ এর  উপ পরিচালক মেজর মোহাম্মদ মোস্তফা জামান জানান, টিসিবির ডিলার রাশেদ ন্যায্যমূল্যে বিক্রির জন্য নেয়া পণ্য অবৈধভাবে ওই গুদামে মজুদ করছিলেন।

সেখানে দুই হাজার লিটারের মতো সয়াবিন তেল, হাজার কেজির ওপর ডাল ও চিনি পাওয়া গেছে। বিপুল পরিমাণ চালও পাওয়া গেছে, সেগুলো টিসিবির কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানের পর গাউছিয়া স্টোরের মালিক জসিম সওদাগর, টিসিবির ডিলার রাশেদ ও নুরুউল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা নগর পরিবহনের রুটে চলছে অন্য কোম্পানির বাসও

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এসব চক্রের বিরুদ্ধে অভিযান চালু রাখবে।

আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যারা এভাবে অবৈধ পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি নির্বিঘ্ন রাখতে এধরণের অভিযান চালু রাখার জন্য বলেছেন, সাধারণ ভোক্তারা।

একাত্তর/আরএ

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর