পুতিন হত্যায় প্ররোচনার অভিযোগে সংবাদপত্রের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৮:৪২ পিএম

ভ্লাদিমির পুতিনকে হত্যা করা ইউক্রেনে যুদ্ধ বন্ধের সম্ভাব্য উপায় হতে পারে কিনা, এমন প্রশ্ন তোলায় ইতালির একটি সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত সের্গেই রাজোভ। 

শুক্রবার (২৫ মার্চ) রোমে লা স্টাম্পা সংবাদপত্রের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তিনি বলেন, তাদের এমন আচরণ সাংবাদিকতা ও নৈতিকতার সব নিয়মের বিরুদ্ধে যায়। 

গত ২২ মার্চ 'ইফ কিলিং দ্যা টাইরান্ট ইজ দি অনলি অপশন' শিরোনামে একটি প্রতিবেদন করে লা স্টাম্পা। 

সেখানে বলা হয়, রাশিয়ার ইউক্রেন আক্রমণ বন্ধে নেয়া সব পদক্ষেপ যদি ব্যর্থ হয়, তাহলে একমাত্র সমাধান হতে পারে রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যা। 

রাজোভ বলেন, মামলায় সংবাদপত্রটির বিরুদ্ধে অপরাধে প্ররোচনা দেয়ার অভিযোগ করা হয়েছে। 

এ অভিযোগ নাকচ করে দিয়েছেন লা স্টাম্পার সম্পাদক মাসিমো জিয়ানিনি। সংবাদপত্রটির ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, 'মানবতা ও সত্যকে যারা খুন করে এমন অনুদার শাসকের কাছ থেকে আমরা শিক্ষা নেই না।' 

আরও পড়ুন: হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

স্বেচ্ছাচারী শাসককে হত্যা কখনোই সমাধান হতে পারে না, বরং তা পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে, এই বার্তা দেয়াই ওই প্রতিবেদনের উদ্দেশ্য ছিল বলে দাবি করেন তিনি। 

এদিকে, ইউক্রেনে ইতালির অস্ত্র পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেন রাজোভ। ইতালীয় অস্ত্র ব্যবহার করে রাশিয়ান নাগরিকদের হত্যার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 


একাত্তর/এসজে

ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর