রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রথম ধাপ সমাপ্ত ঘোষণা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:২৭ পিএম

ইউক্রেনে নিজেদের সামরিক অভিযানের প্রথম ধাপের সমাপ্তি ঘোষণা করেছে রাশিয়ার সেনাবাহিনী। 

শুক্রবার (২৫ মার্চ) রুশ সেনাবাহিনীর অপারেশন বিভাগের প্রধান সের্গেই রুদস্কইকের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানায়, ইউক্রেনে তাদের যুদ্ধের 'প্রথম ধাপটি সাফল্যের সাথে শেষ হয়েছে।'

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলের 'পূর্ণ স্বাধীনতা' নিশ্চিত করাই এখন থেকে তার সৈন্যদের প্রধান লক্ষ্য হবে বলেও জানান তিনি।

তিনি দাবি করেন, ইউক্রেনের লুহানস্ক ওব্লাস্ট অঞ্চলের ৯৩ শতাংশ এবং দনিয়েস্ক ওব্লাস্ট অঞ্চলের ৫৪ শতাংশ এখন রুশ সৈন্যদের দখলে রয়েছে। 

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, তাদের বিশেষ সেনা অভিযানের দুটি ভিন্ন ভিন্ন লক্ষ্য ছিল- একটি পুরো ইউক্রেন দখল এবং অন্যটি শুধুমাত্র ডনবাস দখল।

তবে দেশের উত্তরে এবং রাজধানী কিয়েভে রুশ সৈন্যরা শক্ত প্রতিরোধের মুখে পড়ায় রাশিয়া হয়তো ইউক্রেন যুদ্ধ থেকে তাদের লক্ষ্য হাসিলের মাত্রা কমিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: পুতিন হত্যায় প্ররোচনার অভিযোগে সংবাদপত্রের বিরুদ্ধে মামলা

এখন থেকে ইউক্রেনের পূর্বাংশের নিয়ন্ত্রণ দখলই রাশিয়ার প্রধান লক্ষ্য হবে- এমন কথা বললেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের আকাশে 'নো ফ্লাই জোন' ঘোষণা করলেই মস্কো ব্যবস্থা নেবে।

এছাড়া অবরুদ্ধ অন্যান্য শহরে হামলা বন্ধের কোনো কথাও বলেনি তারা। 


একাত্তর/এসজে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর