স্বাধীনতার ৫১ বছরেও শ্রমিকের মর্যাদা পেলো না গৃহকর্মীরা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:১৬ পিএম

স্বাধীনতার ৫১ বছরে নানা সূচকেই এগিয়েছে দেশ। কিন্তু পিছিয়ে আছেন কিছু পেশার মানুষ। তেমনি একটি পেশার নাম গৃহকর্মী। 

আইএলও বলছে, সারাদেশে ২০ লাখেরও বেশি গৃহকর্মী রয়েছে। কিন্তু, তাদের নেই কোন নির্দিষ্ট মজুরি, নেই নির্ধারিত কর্মঘণ্টা। 

বিশেষজ্ঞরা বলছেন, গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়াটা এখন সময়ের দাবি। কারণ, তাদের শ্রমও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। 

দুই সন্তান নিয়ে রাজধানীর কড়াইল বস্তিতে থাকেন সবুজ তারা। এক যুগ আগে স্বামী তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করেছে। 

সেই থেকে অন্যের বাসায় কাজ করেই টিকে আছেন মধ্বয়স্ক এই নারী। সেই কাজেই তাদের তিনজনের বেঁচে থাকা। রোজ ৮-৯ ঘণ্টা কাজ করেও পান না ন্যায্য মজুরি। 

উল্টো কাজে কোনো ভুল হলে গুণতে হয় জরিমানাও। শুনতে হয় গালমন্দ। কখনও কখনও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় গৃহকর্মীদের। 

আবার, রুবিনা আক্তারের চার ছেলেমেয়ে। সন্তানদের ভরণপোষণের ব্যয় মেটাতে স্বামীর পাশাপাশি নিজেও কাজ করেন অন্যের বাসায়। নেই সাপ্তাহিক বা মাসিক কোনো ছুটি।

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর হিসেব মতে, ২০১৬ সালে বাংলাদেশে সবুজ তারা কিংবা রুবিনার মত গৃহকর্মীর সংখ্যা ছিলো বিশ লাখেরও বেশি। 

এই বিশাল সংখ্যক মানুষের কাজের স্বীকৃতি, ন্যায্য মজুরি বা কর্মক্ষেত্রে নিরাপত্তা, কোনটাই নিশ্চিত করা যায়নি। অথচ এখন এসব নিশ্চিত করা সময়ের দাবি। 

বেসরকারি সংস্থা অক্সফাম বলছে, ২০১৫ সালে গৃহকর্মীদের জন্য একটি নীতিমালা হয়েছিলো। কিন্তু করোনায় পাল্টে গেছে পরিস্থিতি। তাই সেই নীতিমালা নিয়ে নতুন করে ভাবতে হবে। 

আরও পড়ুন: দুইদিনে নতুন আড়াই হাজার ডায়রিয়া রোগী হাসপাতালে

দেশে গৃহকর্মীদের ৯০ শতাংশই নারী। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি মেলেনি। যাকে দুর্ভাগ্যজনক হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। 

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে গৃহকর্মীরাও হতে পারে রেমিটেন্সের অন্যতম উৎস। তবে তার আগে দরকার শ্রমের নিশ্চয়তা, নিরাপত্তা সে সাথে শ্রমিক হিসেবে স্বীকৃতি।


দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর