দুবাই পালিয়ে গেলেন ইমরান পত্নীর ঘনিষ্ঠ বান্ধবী

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:২০ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খান দেশ ছেড়ে পালিয়েছেন। পাকিস্তানের বিরোধী দল থেকে ফারাহ খানের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তোলার পর তিনি দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমান।

ডন নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সংসদ ভেঙে দেয়ার পর গত রোববার (৩ এপ্রিল) দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন ফারাহ খান। এমনকি ফারাহ খানের স্বামীও পাকিস্তান ছেড়ে চলে গেছেন আমেরিকার উদ্দেশ্যে।

পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ অভিযোগ করেন, কর্মকর্তাদের তাদের পছন্দ অনুযায়ী বদলি ও পদায়নের জন্য মোটা অঙ্কের অর্থ পেয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রীর এক বন্ধু। বুশরা বিবির সেই বন্ধুকে সকল কেলেঙ্কারির জননী হিসেবে আখ্যায়িত করেছেন মরিয়ম। মরিয়মের দাবি, ওই নারী ছয় বিলিয়ন রুপি হাতিয়ে নিয়েছেন।

মরিয়ম নওয়াজ আরো বলেন, আমি বুশরা বিবির বন্ধু ফারাহর নাম বলারও সাহস রাখি। যিনি বদলি ও নিয়োগে লাখ লাখ টাকা নেয়ার সঙ্গে জড়িত এবং সেগুলো সরাসরি বানিগালার (প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন) সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: রাশিয়াকে আইএসের সাথে তুলনা করলেন জেলেনস্কি

তিনি আরো বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রশাসনকে সরিয়ে দেয়া গেলে ইমরান খানের দুর্নীতির চমকপ্রদ তথ্য এবং সঙ্গীদের মুখোশ উন্মোচন হবে।


একাত্তর/আরএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর