কে এই শাহবাজ শরিফ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০২:৫৪ পিএম

প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় হারানোয় পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পিএমএল-এন পার্টির প্রধান শাহবাজ শরিফ।

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ। তবে আগে থেকেই দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য তার সুনাম ছিল। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোটভাই শাহবাজ বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএল-এনএর সভাপতির দায়িত্বে আছেন। এর আগে পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি।

৭০ বছর বয়সী শাহবাজের জন্ম লাহোরে। পাকিস্তানে পড়াশোনা শেষে পারিবারিক ব্যবসায়ে যোগ দেন তিনি। বর্তমানে দেশটির একটি ইস্পাত কারখানায় যৌথ মালিকানা রয়েছে তার।

শাহবাজের রাজনৈতিক জীবন শুরু ১৯৯৭ সালে, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানে কারারুদ্ধ হন তিনি। পরের বছরেই সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয় তাঁকে।

দীর্ঘদিন নির্বাসনে থাকার পর ২০০৭ সালে নিজ দেশে ফিরে আসেন শাহবাজ। আবার পা রাখেন রাজনীতিতে। 

২০০৮ সালে নির্বাচনে জিতে ফের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। তৃতীয় মেয়াদে শাহবাজ প্রদেশটির মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ২০১৩ সালে।

তার ভাই নওয়াজ শরিফ দুর্নীতি সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাকিস্তান ছাড়ার পর শাহবাজ জাতীয় রাজনীতিতে আসেন । এরপর তিনি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সভাপতির দায়িত্ব পান। 

আরও পড়ুন: ক্ষমতা হারানোর নতুন নজির রেখে গেলেন ইমরান খান

নওয়াজের মতো শাহবাজের বিরুদ্ধেও একাধিক দুর্নীতি মামলা হয়েছে। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালেও মামলার মুখে পড়েছেন তিনি। তবে সেসব মামলায় শাহবাজের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।

এদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্কের দিক দিয়ে ভাই নওয়াজের চেয়ে শাহবাজ আলাদা বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা।


একাত্তর/এসজে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর