আইপিএলের প্লে-অফ ম্যাচের ভেন্যু চূড়ান্ত

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৬:১৯ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্লে-অফের ম্যাচগুলো হবে দু’টি ভেন্যু- কলকাতা ও আহমেদাবাদে।

কলকাতার ইডেন গার্ডেন্সে ২৪ ও ২৫ মে যথাক্রমে- প্রথম কোয়ালিফাইয়ার এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৭ ও ২৯ মে যথাক্রমে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্লে-অফের ম্যাচগুলোতে গ্যালারি ভর্তি দর্শক থাকবে। গেল দুই বছরের মধ্যে এই প্রথম গ্যালারিতে ঠাসা দর্শক থাকবে। করোনাভাইরাসের কারণে আগের দুই আসরে দর্শক ছাড়াই হয়েছে আইপিএলের ম্যাচগুলো।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, পুরুষদের আইপিএলের নকআউট পর্বের ম্যাচগুলো কলকাতা ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। ২২ মে লিগ পর্ব শেষ হবার পর শতভাগ দর্শকদের উপস্থিতিতে হবে নক-আউট পর্ব।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে নেই সাদমান-রাহি

এবারের আসরের প্রথম পর্বের ম্যাচগুলো হচ্ছে শুধুমাত্র মহারাষ্ট্রে। প্রথম পর্বের ম্যাচের সূচি আগে জানালেও, প্লে-অফের ভেন্যু জানানো হয়নি। এতে হোম এবং অ্যাওয়ে পদ্ধতি বাতিল করে মাত্র মুম্বাই ও পুনের চারটি ভেন্যুতে হচ্ছে আইপিএলের পঞ্চদশ আসরের ম্যাচগুলো।


একাত্তর/আরএ

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর