স্টিল প্লান্টে রুশ হামলা অব্যাহত, শঙ্কায় আজভ ব্যাটালিয়ন

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৮:২৮ পিএম

ইউক্রেনের সবচেয়ে বড় ইস্পাত কারখানা আজভস্টাল স্টিলওয়ার্কস প্ল্যান্টে এখনও লুকিয়ে রয়েছে হাজারেও বেশি ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক। রুশ বিমানগুলো সেখানে বোমা হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার স্ব্যাটোস্লাভ পালামার।

রোববার আজভের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় স্ব্যাটোস্লাভ পালামার বলেন, রুশ নৌবাহিনীর আর্টিলারি এবং কামান ব্যবহার করা হচ্ছে। মধ্য মারিউপোলের বিশাল শিল্প এলাকায় ট্যাঙ্কগুলো লাগাতার হামলা চালাচ্ছে। 

তিনি জোর দিয়ে বলেন, খ্রিস্টানদের অন্যতম প্রধান উত্সব অর্থোডক্স ইস্টারের জন্যও হামলা থামাবে না রাশিয়া।  

এ সময় পালামার সেই সমস্ত লোকদের ধন্যবাদ জানিয়েছেন যারা ভূগর্ভস্থ বাঙ্কারে আটকে থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার চেষ্টা করছেন, পাশাপাশি ইউক্রেনীয় যোদ্ধাদের অবরুদ্ধ দক্ষিণ শহর থেকে প্রত্যাহারের অনুমতি দেওয়ার জন্য আলোচনা করছেন।

তিনি যোগ করে, যখন অনেক ইউক্রেনীয় নাগরিক ইস্টার উদযাপন করছিল, তখন মারিউপোলে "শত্রুরা নিষ্পাপ শিশুদের মাথায় বোমা ফেলছে"। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শুরুতে ওই ইস্পাত কারখানার ওপর হামলা বন্ধ করার আদেশ দেন। কিন্তু তা সত্ত্বেও বোমা হামলার ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: ইউরোপের অস্ত্রেই ইউক্রেনকে ঘায়েল করছে রাশিয়া

উল্লেখ্য, আজভ ব্যাটালিয়ন ইউক্রেনের একটি সশস্ত্র আধা-সামরিক গোষ্ঠী। উগ্র-জাতীয়তাবাদী এ গোষ্ঠীর সকল সদস্যই স্বেচ্ছাসেবী। তারা নব্য-নাৎসিবাদ ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে আজভ ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়। এর উদ্যোক্তা ছিল একদল ইউক্রেনীয় উগ্র-জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (এসএনএ) গোষ্ঠী। পরে একে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 'ইনটারভেনশন ইউনিট' হিসেবে যুক্ত করা হয়। আজভ ব্যাটালিয়নের সদস্যসংখ্যা প্রায় ৯০০। তারা সমকামী ও অন্য দেশের মানুষকে ঘৃণা করে। তাছাড়াও তারা নিজেদের নাৎসি হিসেবে পরিচয় দেয়। 


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর