মস্কো সফরে গিয়ে সমালোচনার মুখে জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০২:৫৫ পিএম

কিয়েভের আগে মস্কো সফরে যাওয়ায় ইউক্রেন সরকারের সমালোচনার মুখে পড়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

বুধবার (২৭ এপ্রিল) ইউক্রেনিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে গুতেরেসের ওপর ক্ষোভ প্রকাশ করেন মিখাইল পোডোলিয়াক। 

ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেন, বিদেশি কোনো নেতা কিংবা আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘ প্রতিনিধির ইউক্রেনে কি ঘটছে তা নিজ চোখে দেখার জন্যে প্রথমে কিয়েভ সফরে না এসে রাশিয়ায় যাওয়া বিস্ময়কর।

রাশিয়া যাওয়ার আগে বিদেশি নেতা কিংবা আন্তর্জাতিক সংস্থার কোনো প্রতিনিধির আগে ইউক্রেন সফর করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরুদ্ধে দূর্বলতা ও উদাসীনতার অভিযোগ তুলে বলেছেন, আমি মনে করি আমাদের বুঝা উচিত কিছু আন্তর্জাতিক সংস্থা, ইন্সস্টিটিউট অনেকটাই দূর্বল। আমি মনে করি অনেক আন্তর্জাতিক সংস্থা কিংবা ইন্সস্টিটিউট যাদের মানবিক কিংবা নিরাপত্তা সমস্যা মোকাবেলার করার কথা তারা এসব বিষয়ে উদাসীন।

আরও পড়ুন: পোল্যান্ড-বুলগেরিয়ায় স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

এর আগে মঙ্গলবার কোনো এক সময় মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন মারিউপোলে জাতিসংঘের ভূমিকায় ‘নীতিগতভাবে’ একমত পোষণ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে জাতিসংঘ প্রধানের রাশিয়া সফরে প্রবল আপত্তি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু সেই আপত্তি আমলে নেননি গুতেরেস।

 

একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর