কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক ডলফিন মোতায়েন

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৫:১৯ পিএম

কৃষ্ণসাগরে অবস্থিত নিজেদের একটি সামরিক ঘাঁটিকে আক্রমণ থেকে রক্ষা করতে এর আশেপাশে রাশিয়া প্রশিক্ষিত ডলফিন মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

বুধবার (২৭ এপ্রিল) মার্কিন নেভাল ইন্সটিটিউট জানায়, ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের শুরুর দিকে ডলফিনগুলো ক্রিমিয়ার সেভাস্তোপোল নৌঘাঁটি মোতায়েন করা হয়। 

মার্কিন নেভাল ইন্সটিটিউতের সাবমেরিন বিশ্লেষক এইচ আই সাটন বলেন, রাশিয়ান যুদ্ধজাহাজে হামলার উদ্দেশ্যে বন্দরে প্রবেশকারী ইউক্রেনিয় ডুবুরিদের মোকাবেলা করতেই এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

তার এ বিশ্লেষণের সাথে একমত পোষণ করে স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার জানিয়েছে, তাদের স্যাটেলাইটে তোলা সেভাস্তোপোল বন্দরের সাম্প্রতিক ছবি থেকে ডলফিন মোতায়েনের ঘটনা সত্য বলেই মনে হচ্ছে। 

সেভাস্তোপোল বন্দর ব্যবহার করে সোভিয়েত আমলে রাশিয়া সামরিক উদ্দেশ্যে ডলফিনদের প্রশিক্ষন দিত বলে অভিযোগ রয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন এই ঘাঁটিতে ডলফিন ব্যবহার করে থেরাপি দিত। 

image


পরে ২০১৪ সালে এই বন্দরের নিয়ন্ত্রণ নেয়ার পর আবারও সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করে রাশিয়া। 

তবে ডলফিনই একমাত্র সামুদ্রিক প্রাণী নয় যাদেরকে রাশিয়া সামরিক উদ্দেশ্যে প্রশিক্ষণ দিয়েছে। এর আগে ২০১৯ সালে নরওয়ে উপকূলের কাছে একটি বেলুগা তিমি দেখে ধারণা করা হয়, সেটি রাশিয়ান নৌবাহিনী কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত। 

আরও পড়ুন: মস্কো সফরে গিয়ে সমালোচনার মুখে জাতিসংঘ মহাসচিব

সেভাস্তোপোল বন্দরে বেশ কিছু রাশিয়ান যুদ্ধজাহাজ রয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর জন্য এই বন্দর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 

উল্লেখ্য, এ মাসেই ইউক্রেনিয় হামলায় রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ ডুবে যায়, যা ছিল রাশিয়ান নৌবাহিনীর জন্য বড় ধাক্কা। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর