জি-২০ সম্মেলনে যোগ দেবেন পুতিন

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৬:১৩ পিএম

চলতি বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার (২৯ এপ্রিল) জানান, চলতি বছর নভেম্বরে বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন। তার সঙ্গে অনুষ্ঠিত টেলিফোন সংলাপে পুতিন এ ইচ্ছা প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, ইন্দোনেশিয়া এ বছর জি-২০’এর পালাক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে।

এদিকে গেলো ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়াকে জি-২০ থেকে সরিয়ে দেয়ার দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাইডেনের এই দাবিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না আয়োজক ইন্দোনেশিয়া।

আরও পড়ুন: সড়কের অবস্থা ভালো, ঈদযাত্রা এবার স্বস্তিতে হচ্ছে: কাদের

তবে এই সম্মেলনে বাইডেন এবং পুতিন প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে দেখা করতে পারেন বলে ধারণা সংশ্লিষ্টদের। 

জাপানের এনএইচকে বলছে,  ইউক্রেনে রুশ আগ্রাসনের আলোকে পুতিনকে শীর্ষ বৈঠকে অংশগ্রহণের অনুমতি দেয়া উচিত হবে কিনা, সে বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো বিভক্ত হয়ে পড়েছে।

এদিকে জোকো এও জানান, বুধবার তার সঙ্গে এক টেলিফোন সংলাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকেও বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন তিনি।


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর