বাবার কাছে পাওনা আদায়ে ছেলেকে তুলে নিয়ে নির্যাতন

আপডেট : ০৬ মে ২০২২, ০৮:৫২ পিএম

কুমিল্লায় বাবার কাছে ৪৫০ টাকা পাওনায় কিশোর ছেলেকে সহপাঠীদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন জেলার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা ভৈরবপুর (পাহাড়পুর) এলাকায় এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৫ মে) এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।

ওই কিশোরের বাবা ইউসুফ মিয়ার অভিযোগ, ছেলেকে নির্যাতনকারীরা চিহ্নিত মাদক কারবারি।

অভিযোগে তিনি জানান, কিছুদিন আগে পাশের গ্রাম ভৈরবপুর এলাকার নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়ে ৪৫০ টাকা বকেয়া ছিলো। ঈদের কয়েকদিন আগে নাহিদুল বাড়িতে আসেন। টাকা দিতে না পারায় তিনি গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলে ছেলেকে বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় নাহিদুলের ভাই নাজমুল, আনোয়ার ও জসিম। পরে নাজমুল তার বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ছেলে মারধর করে। খবর পেয়ে থানায় ফোন দেই। পরে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে ছেলে উদ্ধার করে। আমি গরিব মানুষ, সামান্য টাকার জন্য ছেলেকে নির্যাতন করেছে, এই জঘন্য ঘটনার সঠিক বিচার চাই। 

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নাহিদুল ও নাজমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রসবের সময় মা ও নবজাতকের মৃত্যুতে পশু চিকিৎসক গ্রেপ্তার

বুড়িচং থানার এসআই শরিফ রহমান রহমান জানান, ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর