চীনে রানওয়েতে বিমানে আগুন, প্রাণে বাঁচলো ১১৩ যাত্রী ও ৯ ক্রু

আপডেট : ১২ মে ২০২২, ১০:৪১ এএম

চীনে বিমানবন্দরের রানওয়ে থেকে রানওয়ে থেকে ছিটকে যাওয়ার পর তিব্বত এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই বিমানে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল যাত্রী এবং ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (১২ মে) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং থেকে তিব্বতের নিংচির দিকে যাচ্ছিলো বিমানটি। যান্ত্রিক অস্বাভাবিকতার কারণে ক্রুরা বিমান "উড্ডয়ন স্থগিত" করে। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশ করা ছবিগুলোতে দেখা গেছে যে, আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে বিধ্বস্ত বিমানটিতে আগুন লেগে যায়।

আরও পড়ুন: ট্রেনে ফিরেই অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করলেন টিটিই শফিকুল

তিব্বত এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, সকল যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

এর আগে গেলো মার্চে কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে চীনের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে ১৩২ যাত্রীর মৃত্যু হয়। যা ছিল ৩০ বছরের মধ্যে চীনের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।


একাত্তর/আরবিএস  

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর