পিকে ও সহযোগীদের আরো ১৪ দিন রিমান্ডে চায় ইডি

আপডেট : ১৭ মে ২০২২, ০৪:৩১ পিএম

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশের অন্যতম বড় অর্থ কেলেঙ্কারির হোতা পি কে হালদার এবং তার সহযোগীদের আরও ১৪ দিনের রিমান্ডে নিতে চেয়েছে ভারতের ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রনালয়ের আর্থিক তদন্তকারী সংস্থা- ইডি।
মঙ্গরবার সকালে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তাদেরকে হাজির করা হয়। পি কে হালদারের কাছ থেকে রিমান্ডে পাওয়া তথ্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি। 
সেই প্রতিবেদন কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে বলে জানা গেছে। এরপরেই, তদন্ত এবং তার কাছ থেকে জেরায় পাওয়া তথ্যের প্রতিবেদন বাংলাদেশকে পাঠানো হবে। 

image

এর আগে তিন দিন ধরে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে দফায় দফায় জেরা করেছে ইডি। পি কে হালদারের আরও সম্পত্তির বিষয়ে তারা নির্দিষ্ট তথ্য পেয়েছে বলে জানা গেছে। তবে এনিয়ে  আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ইডি।
জানা গেলে পি কে ও সহযোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের কারণেই আবারও জেরা করা প্রয়োজন বলে মনে করছে ইডি। দ্বিতীয় দফায় রিমান্ডের অনুমতি পেলে পি কে হালদারকে নিয়ে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেতে পারে ইডি। 
গেলো শনিবার বাংলাদেশের আর্থিক খাতে আলোচিত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে ইডি। শনিবার সংস্থাটি এই ছয়জনকে তিন দিনের রিমান্ডে নিতে পশ্চিমবঙ্গের একটি আদালতে আবেদন করে। আবেদনের পর তাদের তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে, পি কে হালদারকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তার ভাই প্রাণেশ হালদার। তারা চক্রান্তের শিকার বলেও জানান তিনি। এর পেছনে বাংলাদেশের একটি প্রভাবশালী মহল জড়িত বলেও জানান প্রাণেশ হালদার। 

একাত্তর/এআর


অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের...
পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রোববার...
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।স্থানীয় সয়...
চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বার্ধক্যজনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বরেণ্য এই অর্থনীতিবিদের বয়স হয়েছিল...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর