ন্যাটোতে যোগদান নিয়ে ইউক্রেনকে মিথ্যা বলেছে যুক্তরাষ্ট্র: মার্কিন কূটনীতিক

আপডেট : ২২ মে ২০২২, ০৪:৩৮ পিএম

ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র বরাবরই মিথ্যাচার করে আসছে বলে অভিযোগ করেছেন রাশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল অ্যান্থনি ম্যাকফাউল। পাশপাশি তিনি দাবি করেন, রাশিয়ার নিরাপত্তার বিষয়টিও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চাইনা রেডিও ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলে হয়েছে, শুক্রবার (২০ মে) কানাডার টরেন্টোয় অনুষ্ঠিত "মুঙ্ক বিতর্ক" আলোচনায় এসব অভিযোগ করেন ম্যাকফাউল। 

এ সময় তিনি বলেন, ওয়াশিংটন ২০২১ সাল থেকে ন্যাটো নিয়ে ইউক্রেনের সাথে মিথ্যা বলে আসছে। 

এদিকে নিউইয়র্ক টাইমসে গত ১২ মে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, যুদ্ধে জড়িত একটি দেশকে ন্যাটোর গ্রহণ করা প্রায় অসম্ভব। ২০০৯ সালে ইউক্রেন এবং জর্জিয়াকে ন্যাটো প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা একদিন ন্যাটোতে অংশগ্রহণ করতে পারবে। তবে তার সময়সীমা তারা বলেনি। ফলে ইউক্রেন নিয়ে ন্যাটো বা যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। 

আলোচনায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক স্টিফেন ওয়াল্ট বলেন, ২০২১ জুড়ে প্রতিরক্ষামূলক জোটের পূর্বমুখী সম্প্রসারণের বিষয়ে রাশিয়ার উদ্বেগ থাকা সত্ত্বেও ইউক্রেনের ন্যাটোতে যোগদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উল্লাস করছিল। ওয়াল্ট আরও বলেন, ২০২১ সালে আমরা পুনরাবৃত্তি করেছিলাম যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। আমরা বারবার এটা বলতে থাকি। 

এর উত্তরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাকফাউল বলেন, আপনি কি এটা বিশ্বাস করেছেন?

এরপর তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেয়ার সময় আমাদের (মার্কিন) কূটনীতিকরা মিথ্যা কথা বলেছিল। 

আরও পড়ুন: বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

ন্যাটো তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো বাস্তব কর্যক্রমও গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র ইউক্রেনের ন্যাটোতে অংশগ্রহণ করার বিষয়ে সমর্থন প্রকাশ করে। যুক্তরাষ্ট্র তা নিয়ে মাঝে মাঝে রাশিয়াকে চাপেও রাখে। কিন্তু এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের আসল মনোভাব জানা যায় না বলেও মন্তব্য করেন ম্যাকফাউল। 


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর