সঠিক পদক্ষেপ নিলে মাঙ্কিপক্সের বিস্তার ঠেকানো সম্ভব: হু

আপডেট : ২৮ মে ২০২২, ১২:০৮ এএম

মাঙ্কিপক্সের বিস্তার ঠেকাতে দেশগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং ভ্যাকসিন মজুদ সম্পর্কে তথ্যে সকল দেশের সমন্বয় থাকা উচিত বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ইনফেকশাস হ্যাজার্ড প্রিপারেডনেসের পরিচালক সিলভি ব্রায়ান্ড। 

শুক্রবার জাতিসংঘের সংস্থাগুলোর বার্ষিক সমাবেশে তিনি বলেন, আমরা মনে করি যদি আমরা এখন সঠিক ব্যবস্থা নিই তাহলে সম্ভবত সহজেই মাঙ্কিপক্সের বিস্তার রোধ করতে পারবো। 

পরে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির জন্য এক প্রযুক্তিগত ব্রিফিংয়ে ব্রায়ান্ড বলেন, আমরা মনে করি ভাইরাসটি বর্তমানে মূলত অসংক্রমিত দেশগুলিতে প্রাদুর্ভাব বিস্তার করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ হিসবে মাঙ্কিপক্সে প্রাথমিকভাবে সনাক্তকরণ ব্যবস্থা, আক্রান্তদের আইসোলেশন এবং তাদের কন্টাক ট্রেসিং জরুরী।

ব্রায়ান্ড বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর গুটিবসন্তের প্রথম জেনারেশন ভ্যাকসিনের মজুদ সম্পর্কে তথ্য সরবরাহ করা উচিত, যেই ভ্যাকসিন মাঙ্কিপক্সের বিরুদ্ধেও কার্যকর হতে পারে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বে এই মুহূর্তে মজুদ থাকা গুটিবসন্তের টিকার ডোজগুলির সঠিক সংখ্যা জানি না এবং তাই আমরা দেশগুলিকে হু-তে আসতে এবং তাদের মজুদের সংখ্যা আমাদের বলতে উত্সাহিত করি। বর্তমানে গুটিবসন্তের টিকার সরবরাহ খুবই সীমাবদ্ধ বলেও জানান তিনি। 

ডব্লিউএইচওর জরুরী কর্মসূচির স্মলপক্স সচিবালয়ের প্রধান রোসামুন্ড লুইস বলেন, সংক্রমণ তদন্ত, কন্টাক ট্রেসিং ও আক্রান্ত বাড়িতে আইসলেশনে থাকাই এই মুহূর্তে সেরা উপায়। 

উল্লেখ্য, মাঙ্কিপক্স সাধারণত ভাইরাল সংক্রমণ যা পশ্চিম এবং মধ্য আফ্রিকার কিছু অংশে স্থানীয়দের মাঝে সংক্রমিত হতো। ভাইরাসটি প্রধানত ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাম্প্রতিক প্রাদুর্ভাবের আগপর্যন্ত, বিশ্বের অন্যান্য অংশে এই ভাইরাসটির সংক্রমণ খুব কমই দেখা গেছে। 

এ কারণেই ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অঞ্চলে মাঙ্কিপক্সের সাম্প্রতিক সংক্রমণ জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

এখন পর্যন্ত, নতুন করে ২০টি দেশে অন্তত ৩০০ জন এই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। 


একাত্তর/এসএ

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর