ইউক্রেনকে দেয়া স্টিঙ্গার মিসাইল পুনঃমজুদ করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ মে ২০২২, ০৮:৩৭ পিএম

ইউক্রেনে পাঠানো বিমান বিধ্বংসী স্টিঙ্গার মিসাইলের মজুদ হালনাগাদ করতে ৬৮৭ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (২৭ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মোট এক হাজার ৪৬৮টি স্টিঙ্গার মিসাইল ক্রয়ের জন্য রেথিওন টেকনোলজিস নামে এক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। 

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন। তবে গত ৬ মে অস্ত্র ক্রয় বিষয়ক প্রধান কর্মকর্তা বিল লাপ্লান্তে জানিয়েছিলেন, ইউক্রেনে পাঠানো স্টিঙ্গার মিসাইলের মজুদ হালনাগাদ করতে মে মাসের শেষ নাগাদ একটি চুক্তি সই করতে পারে পেন্টাগন। 

রাশিয়ার বিমান হামলা ঠেকাতে বেশ কার্যকর হওয়ায় ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউক্রেনে বেশ জনপ্রিয় বিমান বিধ্বংসী স্টিঙ্গার মিসাইল। একই কারণে এই অস্ত্রের দিকে আকর্ষণ রয়েছে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোরও। 

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ইউক্রেনে প্রায় এক হাজার ৪০০ স্টিঙ্গার মিসাইল সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন: সঠিক পদক্ষেপ নিলে মাঙ্কিপক্সের বিস্তার ঠেকানো সম্ভব: হু

হেলিকপ্টার, বিমান, ড্রোন এমনকি ক্রুজ মিসাইলের বিরুদ্ধেও দ্রুত প্রতিরক্ষায় বেশ কার্যকর এই স্টিঙ্গার মিসাইল। মানুষের দ্বারা বহন করা যায় এমন পরবর্তী প্রজন্মের মিসাইল নিয়ে গবেষণা চলাকালে স্টিঙ্গারের পর্যাপ্ত মজুদ হাতে রাখতে চায় যুক্তরাষ্ট্র। 

এদিকে মার্কিন সেনাবাহিনীর তথ্যমতে, ২০২০ সালের ডিসেম্বর মাসে স্টিঙ্গারের উৎপাদন বন্ধ করে দেয় রেথিওন টেকনোলজিস। তবে আন্তর্জাতিক বাজারে বিক্রয়ের জন্য ২০২১ সালের জুলাইতে স্টিঙ্গার উৎপাদনের আরও কয়েকটি চুক্তি করে তারা। 


একাত্তর/এসজে

কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর