ইরানে দানা বেঁধেছে খামেনি বিরোধী বিক্ষোভ

আপডেট : ০৫ জুন ২০২২, ০৬:০৩ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসে হতাহতের ঘটনায় সৃষ্ট বিক্ষোভে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় জনতা। যা ইরানের রাজনীতিতে একটি বিরল ঘটনা।  

খুজেস্তান প্রদেশের আবাদান শহরে সোমবার একটি ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে। ১০ তলা ওই ভবন ধসে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৩৭ জন। 

বিবিসির খবরে বলা হয়, ভবন ধসে হতাহতের প্রতিবাদে খুজেস্তানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ধর্মীয় নেতা ‘আয়াতুল্লাহ আলি খামেনি নিপাত যাক’ স্লোগানও দিয়েছে।

ভবন ধসে পড়ার জন্য দুর্নীতি এবং নিরাপত্তায় শিথিলতাকে দায়ী করছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবন নির্মাণ বিধি লঙ্ঘন করার কারণে এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। তবে ইরানের বিক্ষোভকারীরা ভবন ধসের জন্য সরকারের অবহেলা এবং ব্যাপক মাত্রার দুর্নীতিকেই দায়ী করেছে। 

টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে বিক্ষোভকারীদেরকে ‘খামেনি নিপাত যাক’ স্লোগান দিতে শোনা গেছে। যা দেশটিতে অনেকটাই অস্বাভাবিক ও বিরল ঘটনা।  

দক্ষিণাঞ্চলের বুশেহের বন্দর নগরীতেও বিক্ষোভকারীদেরকে খামেনিকে উদ্দেশ্য করে ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান দিতে দেখা গেছে। ইরানের অন্যান্য আরও নগরীতেও বিক্ষোভের ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

খামেনির বিরুদ্ধে স্লোগানকে ইরানে শেষ সীমা (রেড লাইন) বলেই বিবেচনা করা হয়। আরেকটি ভিডিওতে দাঙ্গা পুলিশকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাতে দেখা গেছে।


একাত্তর/এসএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর