ওমিক্রনে ‘লং কোভিডে’ আক্রান্ত হবার ঝুঁকি কম

আপডেট : ১৮ জুন ২০২২, ০৮:৪৬ পিএম

করোনার অন্য ধরনগুলোর তুলনায় ওমিক্রনে আক্রান্তদের লং কোভিড বা দীর্ঘ কোভিডের ঝুঁকি কম। বিজ্ঞানীদের এ বিষয়ক প্রথম এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

অ্যাপের মাধ্যমে নেয়া তথ্য ব্যবহার করে কিংস কলেজের গবেষকরা দেখেছেন, ডেল্টার তুলনায় ওমিক্রন ঢেউয়ের সময় আক্রান্তদের মধ্যে দীর্ঘ কোভিডের হার ২০-৫০ শতাংশ কম ছিল।

তবে গবেষণায় দেখা গেছে, ওমিক্রনের সংক্রমণ থেকে সুস্থ হবার এক মাস পরও পাঁচ শতাংশ মানুষ মাথা ব্যথা ও ক্লান্তিসহ নানা ধরনের উপসর্গে ভুগে থাকেন।

রোগীদের বয়স ও শেষ টিকা নেয়ার সময়ের ভিত্তিতে দীর্ঘ কোভিডের হারে এ তারতম্য দেখা গেছে বলেও জানিয়েছেন গবেষকরা। 

আরও পড়ুন: সাগরে ভাসলো চীনের তৃতীয় রণতরী ‘ফুজিয়ান’

তারা জানিয়েছেন, ওমিক্রন অতিসংক্রমক হলেও মৃত্যুঝুঁকি কম থাকায় মানুষ এ ধরনকে পাত্তা দিচ্ছে না। যার কারণে ব্যাপক টিকাকরণের পরও মহামারী থেকে বেরিয়ে আনা যাচ্ছে না।

করোনা আক্রান্ত হওয়ার ১২ সপ্তাহ পার হয়ে গেলেও রোগীর দেহে ক্লান্তি ও মস্তিষ্কের প্রতিক্রিয়া ধীর হয়ে যাওয়াসহ অসুস্থতার লক্ষণ থেকে গেলে তাকে লং বা দীর্ঘ কোভিড বলা হয়।


একাত্তর/এসি

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর