ইসরাইলি সেনার গুলিতেই আবু আকলেহ'র মৃত্যু: জাতিসংঘ

আপডেট : ২৪ জুন ২০২২, ০৭:৩৫ পিএম

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে নিহত আল-জাজিরা সাংবাদিক শিরীন আবু আকলেহ ফিলিস্তিনিদের এলোপাথাড়ি গুলিতে নয়, ইসরাইলি বাহিনীর গুলিতেই নিহত হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের 'মনিটরিংয়ে' এ তথ্য জানা গেছে বলে শুক্রবার (২৪ জুন) জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি। 

তবে একে 'তদন্ত' বলতে আপত্তি জানিয়ে তিনি বলেন, মনিটরিংয়ে স্থির ছবি, ভিডিও ও অডিও ম্যাটেরিয়াল পর্যালোচনা করে জাতিসংঘ। সেইসাথে ঘটনাস্থল পরিদর্শন করে বিশেষজ্ঞ মতামত নেয়া, অফিসিয়াল যোগাযোগ মূল্যায়ন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকারও নেয়া হয় বলে জানান তিনি। 

এ ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষ কর্তৃক কোনো তদন্ত না করার ব্যাপারটিকে জঘন্য বলে আখ্যা দেন তিনি। আকলেহ'র মৃত্যু নিয়ে একে অপরকে দোষারোপ করে আসছে ইসরাইলি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 

শামদাসানি বলেন, তথ্য-উপাত্তে দেখা গেছে সেদিন ওই সময়ে সেখানে কোনো শুটিংয়ের ঘটনা হয়নি, আর কোনো সতর্কবার্তাও দেয়া হয়নি। শিরীনের কাঁধে একটি গুলি করার পর তার মাথায় আরেকটি গুলি করা হয়, যাতে তার মৃত্যু হয় বলে জানান শামদাসানি। 

আরও পড়ুন: বইয়ের অভাবে ছুটিতে পাকিস্তানের প্রাথমিক শিক্ষার্থীরা

এদিকে, শুক্রবার (২৪ জুন) প্রতিরক্ষা বাহিনী জানায়, আবু আকলেহ'র মৃত্যুর তদন্ত করতে তারা বদ্ধপরিকর।

অন্যদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, একজন ইসরাইলি সৈন্য ইচ্ছাকৃতভাবে আবু আকলেহকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন বলে প্রমাণ পেয়েছে তারা। 

উল্লেখ্য, গত ১১ মে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের সময় নিহত হন আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ। 


একাত্তর/এসজে


ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর