পদত্যাগের পরই নেতাদের বাড়ি ছাড়বেন লঙ্কান বিক্ষোভকারীরা

আপডেট : ১১ জুলাই ২০২২, ১০:৩৭ এএম

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নেয়া শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা তাদের পদত্যাগ না করা পর্যন্ত দখল অব্যাহত রাখার পরিকল্পনা করেছেন। 

রোববার (১০ জুলাই) বিক্ষোভস্থলে এক সংবাদ সম্মেলনে বিক্ষোভের নেতারা এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

বিক্ষোভকারীদের একাংশের নেতা রুয়ান্থি ডি চিকারা বলেন, প্রেসিডেন্টকে ও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।

image


শনিবার (১০ এপ্রিল) দেশটির রাজধানী কলম্বোতে গণবিক্ষোভের ডাক দেয় বিক্ষোভকারীরা এবং সারা দেশের মানুষকে সেই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাতে কলম্বো জুড়ে কারফিউ জারি করেও গণমানুষের স্রোত থামানো যায়নি। তারা একজোট হয়ে প্রথমে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং পরে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে দখল করেন।

image


জানা গেছে, বিক্ষোভকারীদের প্রবেশের আগে অবশ্য উভয় নেতাকেই নিরাপদে তাদের বাসভবন থেকে সরিয়ে নেয়া সম্ভব হয়।

বিক্ষোভকারীদের শান্ত করতে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে শনিবার দুপুরেই তার পদত্যাগের ইচ্ছার কথা জানান। কিন্তু বিক্ষোভকারীরা শান্ত না হয়ে উল্টো তার বাসভবন দখল করে আগুন ধরিয়ে দেয়।

পরে রাতের দিকে স্পিকার জানান, প্রেসিডেন্ট গোটাবায়া গদি ছাড়তে রাজি হয়েছেন এবং বুধবার (১৩ জুলাই) তিনি পদত্যাগ করবেন।

image


উল্লেখ্য, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরেই বিক্ষোভ চলমান। দেশের বর্তমান অবস্থার জন্য বিক্ষোভকারীরা সরকারকেই দায়ী করেছেন। এজন্য সরকার পতনের দাবিতে গত মার্চ মাস থেকে বিক্ষোভ শুরু হয়। মে মাসের শুরুর দিকে বিক্ষোভ জোরালো হয়ে উঠে। বিক্ষোভকারীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হন সেই সময়ের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপেক্ষে। কিন্তু তাতেও বিক্ষোভকারীরা শান্ত হননি। তারা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপেক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন।


একাত্তর/জো

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই চলতি মাসের শেষেই নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দুই সন্তানের জননী হিসেবে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর