সাত দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট: স্পিকার

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২:৫৩ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার পর পরই পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

ডেইলি মিরর শ্রীলঙ্কা জানায়, বৃহস্পতিবার রাতে ইমেইলে গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণের পর শুক্রবার (১৫ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি ঘোষণা করেছেন পার্লামেন্টের স্পিকার।

ঘোষণায় তিনি বলেন, ‘পার্লামেন্টে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সব দলের নেতা, রাষ্ট্রীয় কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতার অনুরোধ জানান তিনি।

স্পিকার শ্রীলঙ্কার নাগরিকদের কাছে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির আহবান জানান যাতে পার্লামেন্টের সকল সদস্য স্বাধীনভাবে পার্লামেন্টে উপস্থিত হতে এবং কাজ করতে পারে।

বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সব দায়িত্বশীলদের সহায়তায় আমি ৭ দিনের স্বল্প সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়াটি শেষ করতে চাই’।

প্রসঙ্গত, ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেখানে জনমনে ক্ষোভের আগুন জ্বলছে।

আরও পড়ুন: কলকাতার আদালতে পিকে হালদারসহ ছয় অভিযুক্ত

আগামী ১৯ জুলাইয়ের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ২০ জুলাই এমপিরা ভোটাভুটিতে অংশ নেবেন।


একাত্তর/আরএ

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর