শরীরে আঘাতের ফলে মৃত্যু হয় ইভানা ট্রাম্পের

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:৩১ এএম

শরীরে আঘাত পাওয়ার ফলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার ট্রাম্পের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্কের মেডিক্যাল পরীক্ষকের দপ্তর। 

শনিবার (১৬ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৭৮ বছর বয়সী ইভানা ট্রাম্পের মৃত্যু একটি দুর্ঘটনা ছিল বলে নিউইয়র্ক মেডিক্যাল পরীক্ষকের প্রতিবেদনে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) নিউইয়র্কে নিজের এপার্টমেন্টের সিঁড়ি থেকে পড়ে গিয়ে ইভানা ট্রাম্পের মৃত্যু হয় বলে জানিয়েছিল মার্কিন গণমাধ্যম। 

তৎকালীন চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া ইভানা ট্রাম্পের সঙ্গে ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পের বিয়ে হয়। ১৫ বছর পর ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়।

ইভানার মৃত্যু সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘তিনি চমৎকার, সুন্দর এবং অসাধারণ নারী ছিলেন, যিনি একটি মহান ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়েছেন’। 

আশি ও নব্বইয়ের দশকে নিউইয়র্কে উল্লেখযোগ্য পাবলিক ফিগার ছিলেন ডোনাল্ড ও ইভানা ট্রাম্প। তাদের বিচ্ছেদ নিয়ে ব্যাপক জনআগ্রহ তৈরি হয়। 

আরও পড়ুন: দাবানল ও তাপদাহে পুড়ছে ইউরোপ

বিচ্ছেদের পর ইভানা ট্রাম্প সৌন্দর্য্য পণ্য, পোশাক এবং অলংকার ব্যবসা চালু করেন। সন্তানদের বড় করতে তাকে ঋণ নিতে হয় বলে ২০১৭ সালে এক স্মৃতিকথায় লেখেন তিনি। সেখানে তিনি লেখেন, তাদের শিক্ষা, কার্যক্রম, ভ্রমণ, শিশু যত্ন এবং ভাড়া পরিশোধে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়।

ডোনাল্ড ও ইভানার একসঙ্গে তিন সন্তান রয়েছে। তারা হলেন ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক ট্রাম্প।


একাত্তর/এসজে 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর