চাটখিলে পাখি বিক্রির দায়ে বিক্রেতাকে জরিমানা

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৯:২২ পিএম

নোয়াখালীর চাটখিল অবৈধ ভাবে পাখি বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ দণ্ড দেন। 

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম (৪৫) সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মো. খলিলের ছেলে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে উপজেলার চাটখিল বাজারে অবৈধভাবে ডাহুক পাখি ও বক পাখি বিক্রির দায়ে বিক্রেতা আবুল কাশেমকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে একটি পাখিকে অবমুক্ত এবং অন্যটি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য প্রাণীসম্পদ অফিসে পাঠানো হয়েছে। 

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ।  


একাত্তর/জো 

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর