মধ্যরাতে দুই রিকশার সংঘর্ষে প্রাণ গেল ইডেন ছাত্রীর

আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:৫২ এএম

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে আজিমপুরে ছাত্রীনিবাসে যাচ্ছিলেন ইডেন কলেজছাত্রী উম্মে সালমা (২৪)। এসময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) রাত ৩টার দিকে দুই রিকশার সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে ভোলা থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে পৌঁছানোর পর উম্মে সালমা ছাত্রীনিবাসে ফিরছিলেন।

সালমার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়।

উম্মে সালমা ইডেন মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন।

জানা যায়, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি ভোলা থেকে লঞ্চযোগে সবাই একসঙ্গে সদরঘাটে আসেন। সেখান থেকে রিকশায় চাচাতো ভাই হাসানের সঙ্গে উম্মে সালমা আজিমপুরে ছাত্রীনিবাসে যাচ্ছিলেন। ইসলামবাগ এলাকায় তাদের রিকশার চাকা গর্তে পড়ে যায়।

এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি রিকশার সঙ্গে তাদের রিকশার সংঘর্ষ হয়। এতে উল্টে পড়ে আহত হন উম্মে সালমা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাসান আহত হয়েছেন।

আরও পড়ুন: দুর্গাপুরে বালুর ঘরে মিললো গৃহবধূর মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর