ফার্মেসি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৪:৫২ পিএম

হবিগঞ্জ পৌর এলাকার স্টাফ কোয়ার্টার রোডের সেফা ফার্মেসি থেকে স্বপন (২২) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরের দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত স্বপন বাটোরা আদমপুর গ্রামের অষ্টগ্রাম থানার কিশোরগঞ্জ জেলার দ্রুবেন্দ্র বৈজ্ঞবের ছেলে। তিনি গত চার বছর ধরে সেফা ফার্মেসিতে কাজ করে আসছিলেন।

পুলিশ জানা যায়, সেফা ফার্মেসিতে শ্রমিক হিসেবে কাজ করতেন স্বপন। প্রতি দিনের ন্যায় গতরাতে খাবার খেয়ে দোকান বন্ধ করে ঘুমিয়ে যায় সে। দুপুরে হয়ে গেলেও দোকান বন্ধ থাকায় মালিক রঞ্জন ফার্মেসিতে এসে ডাকাডাকি করলেও কোন শব্দ না পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতর থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ধানক্ষেতে কুড়িয়ে পাওয়া নবজাতক ঢামেকে ভর্তি

হবিগঞ্জ সদর থানা এসআই কাউছার আহমেদ তোরন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর