বিশ্বে করোনা: আরও ১৮৮৯ মৃত্যু, বেড়েছে শনাক্ত

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০:৪৭ এএম

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮ লাখ ৫৯ হাজার ৭৪৪ জন। আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৩৫ হাজার। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৯ জনের।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৯ হাজার ৯১২ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯২ জনের এবং শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৫৫৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪৬ হাজার ৪৬১ জন এবং মৃত ৩০৮ জন। ইতালিতে আক্রান্ত ৬৩ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু ২০৭ জনের। 

এছাড়া তাইওয়ানে আক্রান্ত ২৫ হাজার ৬৯২ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। জাপানে মৃত ১০৮ জন এবং আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ২২৬ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৮২ জন এবং আক্রান্ত ৪৯ হাজার ৯৪ জন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে জুড়ে যাক বাংলাদেশ-পাকিস্তান: মনোহরলাল খট্টর

অন্যদিকে রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৪৭ জন এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস 

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর