এবার বাণিজ্য সীমিত করার ঘোষণা চীনের, বিপাকে তাইওয়ান

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০২:০৬ পিএম

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে চীন-তাইওয়ান অঞ্চলে। সামরিক মহড়া শুরুর পাশপাশি এবার তাইওয়ানের সাথে একাধিক পণ্যের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলো চীন।   

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চাইনা রেডিও ইন্টারন্যাশনাল বুধবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। 

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা সাও কুয়াং জানান, সংশ্লিষ্ট নীতি অনুসারে, তাইওয়ান অঞ্চল থেকে মাছ ও কমলাসহ একাধিক পণ্যের আমদানি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ। 

অন্যদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বুধবার থেকে তাইওয়ান অঞ্চলে প্রাকৃতিক বালি রপ্তানি স্থগিত করা হয়েছে।  

image


উল্লেখ্য, আধুনিক তাইওয়ান গঠনের ক্ষেত্রে নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই বালি, যেটার অধিকাংশই আসে চীন থেকে।    

এদিকে সোমবার চীনের শুল্ক সংস্থার একটি নোটিশে বলা হয়েছে, ১০০ টিরও বেশি তাইওয়ানিজ ফুড ব্র্যান্ড তাদের রপ্তানি নিবন্ধন পুনর্নবীকরণ (লাইসেন্স রিনিউ) করতে ব্যর্থ হওয়ায় সেগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

image


এ বিষয়ে তাইওয়ানের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক উ শউ-মেই বলেছেন, রাতারাতি পদক্ষেপগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে, কারণ তাইওয়ানের সাথে ভিন্নভাবে আচরণ করা হচ্ছে। 

আরও পড়ুন: ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’দের আইনানুগ শাস্তি দেবে চীন

যদিও চীন বলছে, কিছু চালানে কীটনাশক এবং করোনভাইরাস উপস্থিতির কারণে তাইওয়ানের এসব খাদ্য আমদানি বন্ধ করা হয়। 

তাইওয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। ২০২১ সালে চীনের মূল ভূখণ্ডের এবং হংকং-এ প্রায় ১৯০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে তাইওয়ান। 


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর