মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:১৪ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, নিহত ওই তরুণী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। রাতে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। 

তিনি আরও জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে বাইকের চালক নিহত হয়েছেন। রোববার (৮ জুন) দুপুরে জেলার ঘিওর উপজেলার ঘিওর-দৌলতপুর সড়কের চরবাইলজুরী পঞ্চরাস্তা ফ্লাইওভার ব্রিজের ওপর এই সড়ক...
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আদালা স্থানে যাত্রীবাহী দুটি বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করেছে ছিনতাইকারীরা।
মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা লাবলু আহমেদ (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর