রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৩:৩১ পিএম

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। 

শুক্রবার (৫ আগস্ট) কংগ্রেস সদর দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালে কংগ্রেসের একাধিক সংসদ সদস্যের সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শশী থারুরকে আটক করা হয়।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের ওপর জিএসটি আরোপের প্রতিবাদে সংসদ সদস্য ও কংগ্রেস সমর্থকদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। 

এসময় বিজয় চক পৌঁছনোর আগেই তাদের আটক করে দিল্লি পুলিশ। এছাড়াও সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায়।

এদিন দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেস কর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের।

আরও পড়ুন: থাইল্যান্ডে নাইট ক্লাবে আগুন, নিহত ১৩

শুক্রবার আটকের আগে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র বক্তব্য দেন রাহুল। তিনি অভিযোগ করেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চার জন মানুষের একনায়কত্ব চলছে। 

তিনি আরও বলেন, 'যত সত্য বলব, তত আমার উপর আক্রমণ হবে। তবে আমি এই বিষয়টি উপভোগ করি। দেশে গণতন্ত্র এখন স্মৃতি। স্বৈরাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ালেই তাঁকে নিষ্ঠুরভাবে আক্রমণ করা হয়, জেলে দেওয়া হয়, গ্রেফতার করা হয় এবং মারধর করা হয়।' 


একাত্তর/এসজে
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর