মার্কিন সেনাবাহিনীর সাথে চীনের যোগাযোগ স্থগিত

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৬:৪৫ পিএম

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীন আমেরিকান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সাথে সমস্ত যোগাযোগ এবং সংলাপ স্থগিত করেছে।

শুক্রবার (৫ আগস্ট) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সেনাবাহিনীর সিনিয়র কম্যান্ডার পর্যায়ে নিয়মিত যে সংলাপ চলে তা স্থগিত করা হচ্ছে।

সেইসাথে জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অবৈধ অভিবাসী প্রত্যর্পণসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান সহযোগিতাও স্থগিত করার কথা ঘোষণা করেছে চীন।

গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে দুই দেশ বিশ্বের তাপমাত্রা কমাতে একটি চুক্তি করেছিল। জলবায়ু পরিবর্তন সামলানোর আন্তর্জাতিক চেষ্টায় সাফল্যের জন্য চীন-মার্কিন সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়।

স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে চীন, কারণ তাইওয়ানকে তারা নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করে।

এদিকে, 'বিদ্বেষপূর্ণ' ও 'উসকানিমূলক' আচরণের জবাবে পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন চীন। 


একাত্তর/এসজে


দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর