মেক্সিকোতে কয়লাখনি ধসে সাত দিন আটকে আছে ১০ শ্রমিক

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৮:২৩ পিএম

মেক্সিকোর প্রদেশ কোয়াহুইলার একটি কয়লা খনির দেওয়াল ধসে ৭ দিন ধরে খনিটিতে আটকে আছেন ১০ জন শ্রমিক। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ মিটার গভীরের সেই খনিটির দেয়াল গত ৩ আগস্ট ধসে পড়েছিল। তখনই আটকা পড়েন তারা।

মাটির গভীরে হওয়ার কারণে খনিটিতে পানিও উঠেছিল। বিশেষ ব্যবস্থায় যন্ত্রের মাধ্যমে সেই পানি বের করাও সম্ভব হয়েছে; কিন্তু খনির বিপুল ধ্বংসস্তুপ ঠেলে উপদ্রুত শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি এখনও।

আটকা পড়া এই শ্রমিকদের সবাই এখন পর্যন্ত বেঁচে আছেন কিনা— তা নিয়েও সংশয় শুরু হয়েছে। উদ্ধার কাজে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের সঙ্গে কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনীও।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ক এক প্রশ্নের উত্তরে বলেন, ‘ধংসাবশেষের কারণে ওই খনির সব পথ বন্ধ হয়ে গেছে। এমন বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমেছে যে, উদ্ধার তৎপরতা চালাতে রীতিমত বেগ পেতে হচ্ছে কর্মীদের।’

‘তবে আশার কথা হলো, দুর্ঘটনার পর খনিটিতে পানি উঠছিল। তিনটি শ্যাফটের মধ্যেমে বিশেষ ব্যবস্থায় সেই পানি বের করা হয়েছে।’

ওই কয়লা খনিটি বেসরকারি মালিকানাধীন ছিল। ঘটনার পর থেকেই খনির মালিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মেক্সিকোর আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।


একাত্তর/এসএ

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
পাকিস্তানি শ্রমিকদের গণহারে ফেরত পাঠাচ্ছে আমিরাত!, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, শ্রমিক, জোরপূর্বক দেশে ফেরত, শিয়া মুসলিম,
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর