সুইডেনে শপিংমলে বন্দুক হামলায় নিহত এক

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১০:২৮ এএম

সুইডেনের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। 

শুক্রবার (১৯ আগস্ট) দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের এম্পোরিয়া শপিংমলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। 

হামলায় হতাহতদের নামপরিচয় জানায়নি পুলিশ। তবে নিহত ব্যক্তি একজন পুরুষ ও আহত ব্যক্তি একজন নারী বলে জানা গেছে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ২০টির মতো গুলি ছোঁড়া হলে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। এ হামলার সাথে গ্যাং সন্ত্রাসের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলট, তারপর যা হলো

ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইডেনে বন্দুক হামলায় নিহতের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। সরকারি প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রতি ১০ লাখে চারজন মানুষ বন্দুক হামলায় মৃত্যুবরণ করে।

এসব হামলার অন্যতম মূল কারণ গ্যাং সন্ত্রাস বলে ধারণা করা হয়। সাম্প্রতিক সময়ে এসব হামলার ঘটনা মূল শহরগুলোর বাইরেও ছড়িয়ে পড়েছে।  


একাত্তর/এসজে 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর