টি-টুয়েন্টি ক্রিকেট 'ব্যবসায় পরিণত হয়েছে': স্টোকস

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৩:৪২ পিএম

ক্রিকেটের নানা বিষয় নিয়ে সম্প্রতি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস কথা বলেছেন অ্যামাজন প্রাইম আয়োজিত এক অনুষ্ঠানে।

সেখানে বেন বলেন, আইপিএল, বিপিএল, সিপিএল, কিংবা বিগ ব্যাশকে অনেকে ক্রিকেটের ভবিষ্যৎ মনে করলেও টি-টোয়েন্টি ক্রিকেট দিন দিন কেবলই ‘ব্যবসায় পরিণত হচ্ছে’। 

টি-টোয়েন্টি প্রসঙ্গে আলাপে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বলেন, ‘দেখুন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন দেশে দেশে ছড়িয়ে গেছে। আপনি বলতে পারেন, কিছু মানুষের জন্য টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হচ্ছে। এতে কিন্তু ক্রিকেটের জন্য ভালো দিকও আছে। সুযোগ বাড়ছে, যা ১৫ বছর আগেও ছিল না। ক্রিকেটের বাইরের জীবন, নিরাপত্তা এবং টাকা—এগুলো কিন্তু ১৫ থেকে ২০ বছর আগেও ছিল না।’

বর্তমান সময়ে টি-টোয়েন্টি খেলার কারণে ক্রিকেটারদের আর্থিক প্রাচুর্য বাড়লেও দিন শেষে পাঁচ দিনের টেস্ট ম্যাচকেই খেলার সর্বোচ্চ চূড়া বলে মনে করেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।

স্টোকস বলেন, ‘টেস্ট ক্রিকেট কিন্তু হারিয়ে যাবে না। আমি এই সংস্করণের বড় অনুরাগী। এটাই ক্রিকেটের সর্বোচ্চ চূড়া। শুদ্ধতম সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের চেহারা বদলে দিলেও টেস্ট হারিয়ে যাবে না। শুধু আমি নই, বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সবাই একই অনুভূতি ধারণ করেন। আমি মনে করি, সবার দায়িত্ব হচ্ছে এ বার্তা দিয়ে রাখা, টেস্ট ক্রিকেট এখনো মরে যায়নি।’

কিছুদিন আগে সাদা পোশাকে আরো নিজেকে বড় পরিসরে তুলে ধরতে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন এই তারকা অলরাউন্ডার। 


একাত্তর/এসএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর