পুতিনের বিচার করতে চায় ইউক্রেন

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১২:৩৬ পিএম

ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শীর্ষ সেনা কমান্ডারদের বিচারের আওতায় আনতে চায় কিয়েভ। 

বৃহস্পতিবার তুর্কি সংবাদমাধ্যম টিআরটি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনের উপপ্রধান আন্দ্রি স্মিরনভের নেতৃত্বে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এ ট্রাইব্যুনালটি পুতিন এবং রাশিয়ার আগ্রাসনের তদন্ত করবে।

যেকোনো দেশে আগ্রাসন বিষয়ক অপরাধের সংজ্ঞা ২০১০ সালের রোম সংবিধিতে গৃহীত হয়েছিল, কিন্তু ইউক্রেন বা রাশিয়া কেউই তা সমর্থন করে না।    

তবে আন্তর্জাতিক অপরাধ আদালত, যা গত ২০ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের গুরুতর অপরাধের বিচার করছে, ইতিমধ্যেই সংস্থাটি ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্তে নেমেছে। 

আন্দ্রি স্মিরনভ বার্তা সংস্থা এএফপিকে বলেন, যারা ইউক্রেন যুদ্ধ শুরু করেছে তাদের জবাবদিহি নিশ্চিত করার একমাত্র উপায় এ আদালত। আগামী বছরই এই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে।  

আরও পড়ুন: অফিসে নিয়মিত হাজিরা না দিলে কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি

আগ্রাসন চালানোর দায়ে ইউক্রেনীয় প্রসিকিউটররা এ পর্যন্ত প্রায় ৬০০ সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন, যার মধ্যে সিনিয়র রুশ সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ভাষ্যকাররাও রয়েছেন।

এরআগে ১৯ মে ইউরোপীয় পার্লামেন্টও পুতিনের বিচার চেয়ে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছিল। 


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর