গাছে পানি দেওয়া নিষিদ্ধ করছে পর্তুগাল

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৯:০০ পিএম

ইউরোপের বেশিরভাগ দেশের মতোই ভয়াবহ খরায় মধ্য দিয়ে যাচ্ছে পর্তুগাল। এর মধ্যেই দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৪৩টি পৌরসভায় ভোক্তাদের জন্য পানির দাম বাড়াতে এবং রাস্তা ধোয়া ও গাছে পানি দেওয়া বন্ধ করতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। 

শুক্রবার এ খবর জানা গেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

পর্তুগালের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট (আইপিএমএ) জানিয়েছে, কয়েক মাস ধরে দেশটির গোটা মূল ভূখণ্ডে তীব্র খরা চলছে।

পর্তুগিজ পরিবেশমন্ত্রী দুয়ার্তে কর্ডেইরো বুধবার (২৪ আগস্ট) বলেছেন, মূল ভূখণ্ডের ৬১টি বাঁধের মধ্যে ১০টির অবস্থা সংকটজনক। এসব বাঁধে ধারণক্ষমতার ২০ শতাংশ নিচে নেমে গেছে পানির পরিমাণ।

প্রায় শুকিয়ে যাওয়া এসব বাঁধ থেকে পর্তুগালের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলের ৪০টি এবং পর্যটননির্ভর আলগারভের তিনটি পৌরসভায় পানি সরবরাহ করা হয়।

কর্ডেইরো বলেছেন, যদিও সারা দেশের জলাধারে দুই বছরের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পানি রয়েছে, তবে সংকটজনক অবস্থায় থাকা ১০টিতে এক বছরের পানিও নেই।

পর্তুগালে মোট ২৭৮টি পৌরসভা রয়েছে এবং জনগণের কাছে পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের।

পর্তুগিজ পরিবেশমন্ত্রী জানান, বেশি ক্ষতিগ্রস্ত ৪৩টি পৌরসভায় খরার সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে বৃহত্তম গ্রাহকদের জন্য পানির দাম বাড়ানোর সুপারিশ করেছে সরকার। মাসে ১৫ ঘনমিটারের বেশি পানি ব্যবহার করে, এমন পরিবার ও সংস্থাগুলোর জন্যই বাড়বে পানির দাম। পর্তুগালে প্রতিটি পরিবার মাসে গড়ে ১০ ঘনমিটার পানি ব্যবহার করে।

তিনি আরও বলেন, তাদের অবশ্যই সাময়িকভাবে পানির অনাবশ্যক ব্যবহার বন্ধ করতে হবে, যেমন- রাস্তা ধোয়া, পার্ক বা বাগানের গাছে, ফোয়ারা ও সুইমিং পুলে পানি দেওয়া ইত্যাদি।

কর্ডেইরো বলেন, সরকারের পক্ষ থেকে সুপারিশের চেয়ে শক্ত ব্যবস্থা গ্রহণের আইনি সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত এর প্রয়োজন হচ্ছে না।


একাত্তর/এসএ

ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পানি শোধনাগার বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'ইসনা' দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য...
পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বিশ্ব জনমত আরও শক্তিশালী হচ্ছে। এবার, পর্তুগাল আসছে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
আচমকা বিদ্যুৎবিভ্রাটে জেরবার স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা। অভাবনীয় এই ঘটনা থেকে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে ঘাম ছুটে যাচ্ছে দেশগুলোর কর্তৃপক্ষের। সোমবার ভোর থেকেই দেখা দিয়েছে ব্যাপক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর